Truth Of Bengal: আর কদিন পরই বিহারের রাস্তাগুলিতে দেখা যাবে সাধারণ মানুষের ঢল। বিধানসভা নির্বাচনে নিজেদের মূল্যবান ভোট দেবেন বিহারবাসীরা। এবারের লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই উত্তেজনা দিনদিন বেড়ে চলেছে নীতিশ গড়ে। এমন পরিস্থিতিতে বড় চমক দিল ইন্ডিয়া জোট। কী সেই চমক? দিঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম লিবারেশন (ভাকপা-মালে) প্রার্থী করেছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মামাতো বোন দিব্যা গৌতম (Divya Gautam)।
সোমবার দলের তরফ থেকে দিব্যাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, সাংবাদিকতা নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং তাঁর স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশনে। পাশাপাশি, তিনি সহকারী অধ্যাপক ছিলেন পাটনার উইমেন্স কলেজে। সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্র রাজনীতির ক্ষেত্রে আইসার হয়ে বেশ জনপ্রিয় মুখ ছিলেন দিব্যা। তবে এবার তিনি নামতে চলেছেন রাজনীতির গভীর জলে। শুক্রবার দিব্যা মনোনয়ন জমা দেবে বলে খবর। (Divya Gautam)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন যখন মুম্বাইয়ে রহস্য মৃত্যু হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের, তখন তাঁর ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলেছিলেন দিব্যা। সুশান্তের মৃত্যু এখনও কষ্ট দেয় তাঁর ভক্ত সহ বহু সিনেমাপ্রেমীদের। যখন তাঁর মৃত্যুর খবর জনসম্মুখে আসে, তখন গোটা দেশে হইচই পড়ে যায়। বলতে গেলে, বলিউড ইন্ডাস্ট্রির কিছু ডার্ক ট্রুথ ধরা পড়ে। অনেককেই তখন সমালোচনার মুখে পড়তে হয়েছিল। চরম নিন্দা করা হয়েছিল সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর। এমনকি তাঁকে পড়তে হয়েছিল আইনি সমস্যায়। অবশেষে চলতি বছরের মার্চ মাসে গোটা বিষয় থেকে রেহাই পান রিয়া। (Divya Gautam)






