রাজ্যের খবর

Ulto Rath-Digha: দিঘায় উল্টো রথ উপলক্ষে ভক্তদের ঢল, সৈকতশহরে বাড়ানো হল নিরাপত্তা

প্রথা মেনে মন্দিরে পুজোপাঠের আয়োজন করা হয়।উল্টোরথ উপলক্ষে সৈকতশহরে বাড়ানো হয় নিরাপত্তা।

Truth of Bengal: উল্টো রথ উপলক্ষে দিঘায় লোকারণ্য দেখা যায়। মহাপ্রভুকে রাজভোগ দেওয়ার পর,দুপুর ২টো নাগাদ মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব  মূল মন্দিরে ফেরেন।প্রথা মেনে মন্দিরে পুজোপাঠের আয়োজন করা হয়।উল্টোরথ উপলক্ষে সৈকতশহরে বাড়ানো হয় নিরাপত্তা। সিসিক্যামেরার পাশাপাশি ড্রোনের সাহায্যেও চলে নজরদারি। মাহেশ ও মায়াপুরেও দেখা যায় বিপুল ভক্তসমাগম (Ulto Rath-Digha)।

আরও পড়ুনঃ Guptipara: ২৮৬ বছরের পুরনো ঐতিহ্য গুপ্তিপাড়ায়, উল্টো রথের আগে “ভান্ডার লুঠ” উৎসব

শনিবার দুপুরে মহাপ্রভুকে রাজভোগ দেওয়ার পর, ২টো নাগাদ মাসির বাড়ি থেকে রথের রশিতে টান পড়বে। প্রথা মেনে সব নিয়ম মানা হবে। দিঘা মূল মন্দিরে পৌঁছনর পর নিয়ম মেনে তিনদিন রথেই থাকবেন তিন-ভাই বোন। সেখানে পুজোপাঠ হবে। রথযাত্রার মতই উলটো রথেও সৈকতশহরে থাকছে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি। তাছাড়া ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হবে। পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন থাকছেন। হেলিপ্যাড ময়দানে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স (Ulto Rath-Digha)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এমনিতেই শনি ও রবিবার দিঘায় পর্যটকের ভিড় জমে। তার উপর উলটো রথ শনিবার। তার জের রথযাত্রার থেকেও উলটো রথে আরও বেশি ভিড় হতে পারে অনুমান পুলিশের। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে সমুদ্রপাড়ে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেল হাউসফুল হয়ে গিয়েছে।ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রী দিঘায় এসে পৌঁছেছেন। বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু,অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী দিঘায় পৌঁছেছেন। সৈকতপাড়ের দায়িত্বে থাকা ডিএসপি ডি এন্ড টি আবুনূর হোসেন বলেন, উলটো রথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেডের ওপাশে দর্শনার্থীরা থাকবেন। সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি চলবে। জরুরি কোনও সমস্যা হলে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও থাকছে (Ulto Rath-Digha)।

Related Articles