Science City: চাকরির সুযোগ সায়েন্স সিটিতে, মাসে ৩৫ হাজার টাকা বেতন!
কলকাতার সায়েন্স সিটিতে কাজের সুযোগ রয়েছে।
Truth of Bengal: গোটা বিশ্বের মধ্যে অগ্রণী বিজ্ঞান প্রতিষ্ঠান হল কলকাতার সায়েন্স সিটি। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আছে। কলকাতার সায়েন্স সিটিতে কাজের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস (এনসিএসএম) সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Science City)।
অ্যাসিসট্যান্ট পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কাজের প্রয়োজন ও কাজের দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। অ্যাসিসট্যান্ট পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে (Science City)।
কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে/পাবলিক রিলেশন/মিডিয়া সায়েন্সে স্নাতক হতে হবে। কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং /সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে সার্টিফিকেট কোর্স করতে হবে। গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে (Science City)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কীভাবে করবেন আবেদন
সায়েন্স সিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন। তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে ২০ জুলাইয়ের মধ্যে (Science City) পাঠাতে হবে এই ঠিকানায় (Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata-700046)। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে Application Form For Engagement As Assistant Public Relation Executive।





