চাকরি

Army Jobs: ভারতীয় সেনাবাহিনীতে বহু শূন্যপদে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন

১৫ নভেম্বরের মধ্যে অফলাইনে রেজিস্টার্ড পোস্টে বা স্পিড পোস্ট মারফত আবেদন করতে হবে।

Truth of Bengal: ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন অনেকের থাকে। সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় সেনাবাহিনীতে বহু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান আর্মি ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অফিশিয়াল ওয়েবসাইট indianarmy.nic.in এ চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। ১৫ নভেম্বরের মধ্যে অফলাইনে রেজিস্টার্ড পোস্টে বা স্পিড পোস্ট মারফত আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এলডিসি, এমটিএস পোস্টে মোট ৬৯ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। মাসে বেতন মিলবে ১৮-৮১ হাজার টাকার মধ্যে। জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ২। কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকার মধ্যে। স্টেনোগ্রাফার গ্রেড ২ পদে শূন্যপদ ২। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকার মধ্যে। মাল্টি টাস্কিং স্টাফ পদে শূন্যপদ ২৩। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৫৬,৯০০ টাকার মধ্যে। ধোবি পদে শূন্যপদ ৩ (Army Jobs)।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তিতে বিপ্লব? ভারতে AI হাব! বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের ঘোষণা গুগলের

কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৫৬,৯০০ টাকার মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ ২৫। কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৬৩,২০০ টাকার মধ্যে। মাল্টি টাস্কিং স্টাফ পদে শূন্যপদ ১৪। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৫৬,৯০০ টাকার মধ্যে। জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। বাকি সব শূন্যপদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম সাধারণ চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে। কোনো আবেদনমূল্য লাগবে না (Army Jobs)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও শারীরিক পরীক্ষা মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে এই ঠিকানায় পাঠাতে হবে —-” Commandant, 1 EME Centre, Secunderabad, Telangana, pin-500087″(Army Jobs)

Related Articles