দেশ

Nipah virus: ফের কেরলে নিপা ভাইরাসের থাবা, সতর্ক তিন জেলা

Truth Of Bengal: কেরলে আবারও হানা দিল মারণ নিপা ভাইরাস। এক মাসের ব্যবধানে ফের দু’জনের শরীরে নিপা সংক্রমণের প্রমাণ মিলেছে। নতুন করে মালাপ্পুরম ও পলক্কড়—এই দুই জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন(Nipah virus)। ইতিমধ্যেই মালাপ্পুরম, কোঝিকোড় এবং পলক্কড়—এই তিন জেলায় সতর্কতা জারি করেছে কেরল সরকার। এই প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ জানিয়েছেন , মালাপ্পুরম ও কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষায় ওই দু’জনের শরীরে নিপার প্রাথমিক সংক্রমণ ধরা পড়েছে। তবে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য তাঁদের নমুনা পাঠানো হয়েছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। রিপোর্ট আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে নারাজ। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হয়েছে স্বাস্থ্য দফতর। প্রতিটি জেলায় ২৬টি করে কমিটি গঠন করা হয়েছে।

[আরও পড়ুন: CBI Criticized: কাঁকুড়গাছি হত্যা মামলায় সিবিআইকে কটাক্ষ কোর্টের, তৃণমূল বিধায়ক সহ ১৮ জনকে হাজিরার নির্দেশ]

উল্লেখ্য,  চলতি বছর মে মাসেও মালাপ্পুরম জেলার ভালানচেরি পুরসভার এক ৪২ বছর বয়সি মহিলা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে তাঁর জ্বর-সহ একাধিক উপসর্গ দেখা দেয়(Nipah virus)। স্থানীয় ডাক্তারদের পরামর্শে পরীক্ষায় ধরা পড়ে নিপা সংক্রমণ। পরে পুনের এনআইভি-এ রিপোর্টে তা নিশ্চিত হয়। তবে সে বার তিনি সেরে ওঠেন এবং তাঁকে ‘নিপা মুক্ত’ ঘোষণা করা হয়। বলা বাহুল্য, কেরলে এর আগেও একাধিকবার নিপা ভাইরাস প্রাণ কেড়েছে অনেকের। সেই অভিজ্ঞতা থেকেই প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায় না। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে কন্টেইনমেন্ট জোন ঘোষণা ও ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরও করা হবে, জানানো হয়েছে।

FB link: https://www.facebook.com/truthofbengal

প্রশাসনের তরফে।স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ বলেন, ‘ নিপা প্রতিরোধে আমরা পুরোপুরি প্রস্তুত(Nipah virus)। আগেভাগেই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কোনওভাবেই ভাইরাস ছড়িয়ে না পড়ে।’ নিপা ভাইরাস নিয়ে কেরলে নতুন করে উদ্বেগ দেখা দিলেও, রাজ্য প্রশাসনের তৎপরতা কিছুটা স্বস্তি দিচ্ছে।  ফের যেন না ঘটে অতীতের মর্মান্তিক পরিণতি না হয় সেইদিকে নজর রাখছে কেরল প্রশাসন।

Related Articles