চাকরি

NIH Recruitment: কেন্দ্রীয় সরকারের অধীনে স্বশাসিত সংস্থায় কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন?

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র নার্সিং অফিসার পদে শূন্যপদ ৫।

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষমন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে বিভিন্ন শূন্যপদে ডেপুটেশন বা স্বল্প সময়ের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট www.nih.nic.in মারফত নির্দিষ্ট প্রোফর্মা ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—(Director, National Institute of Homeopathy, Block-GE, Sector -III, Saltlake, Kolkata-700106) সাদা খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে ‘Post applied for —-on deputation/deputation including short term contact basis’ (NIH Recruitment)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র নার্সিং অফিসার পদে শূন্যপদ ৫। মাসে বেতন মিলবে ৪৭,৬০০-১,৫১,১০০ টাকার মধ্যে। কলকাতায় পোস্টিং। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংস্থা /রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থা /রাষ্ট্রায়ত্ত সংস্থা /বিশ্ববিদ্যালয় /স্বশাসিত সংস্থায় কর্মরত আধিকারিক বা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা নার্সিং অফিসার আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে (NIH Recruitment)।

আরও পড়ুনঃ Sandeshkhali: ফের খবরে সন্দেশখালি! নাবালিকাকে ধর্ষণে এবার অভিযুক্ত কে? শুনে শিউরে উঠবেন

অ্যাকাউন্টস অফিসার পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ৪৭,৬০০-১,৫১,১০০ টাকার মধ্যে। কলকাতায় পোস্টিং হবে। প্রথমে ২ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট, অডিট, অ্যাকাউন্টস সম্পর্কে জ্ঞান থাকতে হবে (NIH Recruitment)।

স্টোর অফিসার/মেন্টেন্যান্স অফিসার/হস্টেল সুপারভাইজার পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকার মধ্যে। কলকাতায় পোস্টিং হবে। প্রথমে ২ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় আধিকারিক পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে (NIH Recruitment)।

অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকার মধ্যে। কলকাতায় পোস্টিং হবে। প্রথমে ২ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় আধিকারিক পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে (NIH Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকার মধ্যে। কলকাতায় পোস্টিং হবে। প্রথমে ৩ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় আধিকারিক পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। প্রতিটি পদ গ্রুপ বি পদমর্যাদার (NIH Recruitment)।

Related Articles