Sandeshkhali: ফের খবরে সন্দেশখালি! নাবালিকাকে ধর্ষণে এবার অভিযুক্ত কে? শুনে শিউরে উঠবেন
A minor girl in Sandeshkhali was allegedly sexually assaulted by her friend’s father.
Truth Of Bengal: বান্ধবীর বাবার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ(Sandeshkhali)! পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাবালিকা। ঘটনাটি সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার। স্থানীয় সূত্রে খবর, ন্যাজাট থানার আগারআটি গ্রামে মামার বাড়িতে থাকত নির্যাতিতা নাবালিকা। তার বাবা-মা কাজের জন্য বাইরে থাকেন।
[আরও পড়ুন: Bidhan Chandra Roy: কিংবদন্তি চিকিৎসক ও বর্ণময় ব্যক্তিত্ব ডাঃ বিধানচন্দ্র রায়]
অভিযোগ, রবিবার তার বান্ধবীর বাবা নাবালিকাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। গ্রামের কয়েকজন মহিলা সেখান থেকে যাওয়ার সময় নির্যাতিতার চিৎকার শুনতে পায়। তাঁরাই তড়িঘড়ি সেখানে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে। পরিস্থিতি উতপ্ত বুঝতে পেরে পালিয়ে যান অভিযুক্ত। স্থানীয়রা সেখান থেকে নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায় (Sandeshkhali)।
নাবালিকার পরিবার ঘটনার বিবরণী দিয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতার পরিবার দাবি করেছে, এর আগেও নাবালিকার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি এমন নিন্দনীয় ঘটনা ঘটিয়েছেন। প্রতি বার তাকে ভয় দেখিয়ে চুপ করানো হয়েছে।
থানার ওসি ভরত প্রসূন পুরকাইত জানানন, ‘‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্তে নেমেছি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। অভিযু্ক্তের ছবি এবং নাম বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।’’
অভিযুক্ত ব্যক্তি আইএসএফ-এর সমর্থক বলে দাবি করেছে স্থানীয়দের একাংশ। এই নিন্দনীয় ঘটনার প্রসঙ্গে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভীন বলেছেন, ‘‘ঘটনাটি খুবই দুঃখজনক। ওই নাবালিকা তার মামার কাছে থাকত। তার বান্ধবীর বাবা যে ঘৃণ্য অপরাধ করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ওই নাবালিকার দ্রুত সুস্থতা কামনা করছি। দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও পুরো বিষয়টি জানানো হয়েছে(Sandeshkhali)।’’
[আরও পড়ুন: হাই কোর্টে জনস্বার্থ মামলার আর্জি, সিবিআই তদন্ত ও নজরদারির দাবি আইনজীবীদের]
এদিকে পাল্টা দাবি তুলে আইএসএফ-এর বসিরহাট সাংগঠনিক জেলার যুগ্ম সম্পাদক মুসা করিম বলেন, তৃণমূল সন্দেশখালিতে পিছিয়ে থাকার কারণে ইচ্ছাকৃতভাবে আইএসএফকে বদনাম করতে তাঁদের দলের ওপর দোষ চাপাচ্ছে। তিনি আরও বলেন, ‘‘রাজ্য জুড়ে যেখানেই এই রকম ঘটনা ঘটছে, সেখানেই তৃণমূলের নাম জড়াচ্ছে। এই ঘটনার সঙ্গে আইএসএফের কোন কর্মী বা সমর্থকের যোগ নেই(Sandeshkhali)।’’






