দেশ

Tourist Rape: ৭০-এর বৃদ্ধা পর্যটককে ধর্ষণ! “বিকৃত মানসিকতা”, জামিন খারিজ করে তীব্র নিন্দা বিচারকের

A court in Jammu & Kashmir denied bail to a man accused of raping a 70-year-old tourist from Maharashtra.

Truth Of Bengal: ৭০ বছরের বৃদ্ধা পর্যটককে ধর্ষণ (Tourist Rape in Kashmir)! মহারাষ্ট্র থেকে পরিবার সহ জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ বেড়াতে এসেছিলেন তিনি। সেখানেই এমন নৃশংস নিন্দনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে অনন্তনাগের প্রিন্সিপাল সেশনস জজ তাহির খুরশিদ রায়না। শুনানির সময় এই ঘটনাকে “বিকৃত মানসিকতার প্রতিফলন” বলেন বিচারক।

বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, “এই ঘটনা সমাজের নৈতিক অবক্ষয় এবং বিকৃত মানসিকতার নগ্ন উদাহরণ। কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে আসা এক বৃদ্ধা মহিলার জীবনে এমন ঘটনা যে গভীর ক্ষত তৈরি করেছে, তা ভোলার নয়।”

অভিযুক্ত জুবায়ের আহমেদ গনেশবাল, পাহেলগামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও-এ একটি হোটেলে পরিবার সহ অবস্থান করছিলেন বৃদ্ধা পর্যটক। সেই সময় হোটেলের ঘরে বৃদ্ধার একা থাকার সুযোগে অভিযুক্ত ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধর্ষণ করে। শারীরিকভাবে আঘাত করে এবং পরে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনার নৃশংসতা এতটাই যে, বৃদ্ধা বেশ কয়েকদিন চলাফেরা বা বসতেও পারেননি বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা (Tourist Rape in Kashmir)।

জুবায়ের আহমেদ জামিনের আবেদন জানিয়ে দাবি করেন, তাঁকে ব্যক্তিগত শত্রুতার কারণে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন। তাঁর আইনজীবী বলেন, এখনো পর্যন্ত কোন শনাক্তকরণ পর্ব (আইডেন্টিফিকেশন প্যারেড) হয়নি।

বিচারক বলেন, তদন্তের নথিপত্রে ধর্ষণের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনা “চরম পাশবিকতার সঙ্গে” ঘটেছে। মেডিকেল রিপোর্ট, ফরেনসিক প্রমাণ ও ভুক্তভোগীর বিবৃতি – সবই অভিযোগকে সমর্থন করছে।

বিচারক আরও বলেন, “এটি কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং সমাজের নৈতিক ক্ষয়ের স্পষ্ট ইঙ্গিত। এমন একটি পবিত্র ভূমিতে, যেখানে সাধু-সন্তদের ইতিহাস রয়েছে, সেখানে একজন প্রবীণ অতিথির সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। তিনি হয়তো সারাজীবন অনুশোচনায় ভুগবেন।”

সতর্ক করে বলেন, “যদি সমাজের নেতৃস্থানীয়, অভিভাবক ও দায়িত্বশীল ব্যক্তিরা এখনই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেন, তাহলে কাশ্মীর তার ‘স্বর্গভূমি’র পরিচয় হারাবে (Tourist Rape in Kashmir)।”

Related Articles