ভ্রমণ

Non-mechanical place: গাড়ি চলে না সেখানে, কোথায় আছে এমন অযান্ত্রিক জায়গা?

বিশ্বের বৃহত্তম গাড়িবিহীন এলাকা হল মরক্কোর ফেস-এস বালি

Truth of Bengal: আজব জায়গা। গাড়ি চলে না হেথায়। তা সত্ত্বেও দিব্যি চলছে এসব জায়গার জনজীবন। গাড়িবিহীন, শান্তিপ্রিয় এসব জায়গায় দূষণের মাত্রা অত্যন্ত কম। যেমন, ইতালিতে অবস্থিত ভেনিসের প্রসিদ্ধি গন্ডোলার জন্য। ১১৭টি ছোট্ট দ্বীপ আর ১৫০টি ক্যানাল রয়েছে ভেনিসে। শহরের বিভিন্ন অংশ জুড়েছে ছোট্ট ছোট্ট সেতু। গন্ডোলায় চেপে ঘোরা যায় ভেনিসে। (Non-mechanical place)

চিত্রঃ সংগৃহীত

ফায়ার আইল্যান্ড: নিউইয়র্ক শহরের নাম শুনলেই মনে আসে অসংখ্য গাড়ির ক্যাকোফনি। কিন্তু অত্যাধুনিক শহরের মাঝে রয়েছে এক মরুদ্যান ফায়ার আইল্যান্ড। অসাধারণ সমুদ্র সৈকতের জন্যই শুধু এই জায়গার খ্যাতি নয়। এই জায়গার খ্যাতি গাড়িবিহীন জায়গা বলেও। ফেরি সার্ভিস, ওয়াটার ট্যাক্সি করে ঘোরাফেরা করা যায় ফায়ার আইল্যান্ডে।

চিত্রঃ সংগৃহীত

[আরও পড়ুনঃ Iran Retaliates: আমেরিকার হামলার পর পালটা মার ইরানের, ইজরায়েলে মৃত অন্তত ১১]

 ফেস-এস বালি: বিশ্বের বৃহত্তম গাড়িবিহীন এলাকা হল মরক্কোর ফেস-এস বালি। সরু গলি ও ঐতিহাসিক বিভিন্ন অট্টালিকার জন্য খ্যাতি ফেস-এল বালির। ৯৪০০টি সরু গলি আছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী জায়গাগুলির অন্যতম ফেস-এল বালি। পায়ে হেঁটে ঘুরতে হয়। (Non-mechanical place)

চিত্রঃ সংগৃহীত

লামু আইল্যান্ড: পূর্ব আফ্রিকার কেনিয়ায় অবস্থিত লামু আইল্যান্ড। গাড়িবিহীন এলাকায় পায়ে হেঁটে, সাইকেলে চরে অথবা গাধার পিঠে চেপে ঘোরা যায়।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

চিত্রঃ সংগৃহীত

জেরমাট: সুইজারল্যান্ডের ছবির মতো সুন্দর গ্রাম। আল্পস পর্বতমালার কোলে  ১৬২০ মিটার  উঁচুতে অবস্থিত এই গ্রামে বায়ুদূষণ আটকাতে গাড়ি চলাচল নিষিদ্ধ। বিখ্যাত গ্লেসিয়ার এক্সপ্রেসে করে পৌঁছোনো যায় জেরমাট গ্রামে। পায়ে হেঁটে ঘোরা যায়।

চিত্রঃ সংগৃহীত

সার্ক, নরম্যান্ডি: ফ্রান্সের নরম্যান্ডি চ্যানেল আইল্যান্ডের এক ছোট্ট ছবির মতো সুন্দর জনপদ হল সার্ক। নদীপথে পৌঁছনো যায়। সাইকেলে অথবা ঘোড়ায় টানা যানে ঘোরা যায় সার্ক গ্রামে।

চিত্রঃ সংগৃহীত

আমেরিকার মিশিগানের ম্যাকিনাক দ্বীপ : হিউরন হ্রদের ওপর অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপে ঘোরা যায় ঘোড়ায় টানা রিকশা আর বাইসাইকেলে চড়ে।

চিত্রঃ সংগৃহীত

নেদারল্যান্ডসের গিথুর্ন: নেদারল্যান্ডসের ভেনিস বলা হয় গিথুর্নকে। অসংখ্য খাঁড়ি রয়েছে। নৌকায় চেপে যাতায়াত করা হয়।

চিত্রঃ সংগৃহীত

 গ্রিসের হাইড্রা: এজিয়ান সাগরের কোলে গ্রিসের হাইড্রায় ঘোড়ায় টানা রিকশায় চেপে যাতায়াত করা হয়।

চিত্রঃ সংগৃহীত

সেশেলস দ্বীপের লা ডিগ: সেশেলস দ্বীপের লা ডিগকে বলা হয় বাইসাইকেল আইল্যান্ড।

চিত্রঃ সংগৃহীত

মহারাষ্ট্রর মাথেরন: এশিয়ার একমাত্র গাড়ি চলাচলমুক্ত হিল স্টেশন হল মহারাষ্ট্রর মাথেরন। পশ্চিমঘাট পর্বতমালার কোলে এই পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে বা টয় ট্রেনে করে।

চিত্রঃ সংগৃহীত

আর্জেন্টিনার লা কুম্ব্রেসিটা: সিয়েরা দ্য কোরডোবা পাহাড়ের কোলে অবস্থিত আর্জেন্টিনার লা কুম্ব্রেসিটায় হেঁটে বা বাইসাইকেলে চড়ে যাতায়াত করতে হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ।(Non-mechanical place)

চিত্রঃ সংগৃহীত