দেশ

Odisha: অপরাধ শুধু অন্যধর্মে বিয়ে! ৪০ জনকে মাথা মুড়িয়ে শাস্তি

এমনকি বিয়ের পর ওই পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগও উঠছে।

Truth of Bengal: আবারও প্রকাশ্যে মধ্যযুগীয় বর্বরতা। অন্যজাতে মেয়ের বিয়ে দেওয়ার শাস্তি পেতে হল একই পরিবারের ৪০ জনকে। জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠছে ওড়িশাতে। এমনকি বিয়ের পর ওই পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগও উঠছে। ওড়িশার রায়গড় জেলার কাশীপুর ব্লকের বৈগানাগুড়া গ্রামের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য (Odisha)।

আরও পড়ুন: Iran Retaliates: আমেরিকার হামলার পর পালটা মার ইরানের, ইজরায়েলে মৃত অন্তত ১১

জানা যাচ্ছে, তফসিলি উপজাতি সম্প্রদায়ের তরুণীর সঙ্গে পাশের গ্রামের তপসিলি জাতির এক তরুণের বিয়ে হয়। এই বিয়ের পর থেকেই গ্রামের মানুষজনের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। তারপরই গ্রামের প্রত্যেকের মধ্যে আলোচনা হয়। আলোচনা থেকেই সিদ্ধান্ত হয় যে, একঘরে করে দেওয়া হবে ওই তরুণীর পরিবারকে। পরবর্তীতে, শুদ্ধিকরণের মধ্যে দিয়ে তাদের সমাজে ফেরানোর কথা ভাবা হয়। এক প্রকার চাপের বশবর্তী হয়েই তরুনীর পরিবার রাজি হয়ে যায় শুদ্ধিকরন করতে (Odisha)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

সুদ্ধিকরণের জন্য পুজো দেওয়া হয় মন্দিরে। দেওয়া হয় পশুবলি। পরিবারের সকলকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে ভিডিও। সেখানেই ৪০ জনকে মাঠে বসিয়ে মাথা ন্যাড়া করতে দেখা যায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানায় কাশিপুর বিডিও। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় (Odisha)।

Related Articles