বিনোদন

Sitare Zameen Par: মুক্তির ২ দিন পর কত কোটির ব্যবসা করল আমিরের ‘সিতারে জমিন পর’?

Sitare Zameen Par Box Office Collection

Truth Of Bengal: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। আর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বেশ ভালই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সিনেপ্রেমীদের। ইতিমধ্যেই ছবির প্রশংসা করছেন সমালোচকরা। মুক্তির দিনই ১০.৭ কোটি টাকার ব্যবসা করে ‘সিতারে জমিন পর’।

[আরও পড়ুন: Terror Arrest: NIA-এর বড় সাফল্য, পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই লস্কর জঙ্গি]

দ্বিতীয়দিনে সেই আয় বেড়েছে বেশ অনেকটাই। মুক্তির দ্বিতীয়দিনে আমিরের ছবি আয় করেছে, ২১.৫০ কোটি টাকা। মুক্তির ২ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩২.২০ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এই আয় যে আরও ফুলেফেঁপে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

চলতি মাসের ২০ শে জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে যেমন রয়েছে হাস্যরস তেমনই রয়েছে আবেগঘন মুহূর্ত। ছবির পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন।

[আরও পড়ুন: Fake Voter Row: জলপাইগুড়িতে ভোটার তালিকায় ‘বাংলাদেশের’ নাগরিক!]

‘সিতারে জমিন পর’ স্প্যানিশ ছবি campeones(চ্যাম্পিয়ন) -এর অফিসিয়াল রিমেক। হলিউডেও এর আরেকটি ভার্সান আছে। ছবিতে অভিনয় করেছেন দশজন ডেবিউ অভিনেতা যারা বিশেষভাবে সক্ষম। সিমরন মঙ্গেশকর, আয়ুষ বনশল, আশীষ পেন্ডসে, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা,আরৌষ দত্ত সহ সকলের অভিনয় নজরকাড়া। এখন দেখার বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে ‘সিতারে জমিন পর’।

Related Articles