Terror Arrest: NIA-এর বড় সাফল্য, পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই লস্কর জঙ্গি
NIA Arrests Two Lashkar Terrorists Linked to Pahalgam Attack
Truth Of Bengal: চলতি বছরের ২২ এপ্রিল এক ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছিল পহেলগাঁও তথা ভারত (Terror Arrest)। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল ২৬ জন পর্যটক। সেই ঘটনার দু-মাস পর বড় সাফল্য পেল এনআইএ। সেই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হল দুই লস্কর জঙ্গি। জাতীয় তদন্তন্তকারী সংস্থা এনআইএ দাবি করেছে, গ্রেফতার হওয়া দুই লস্কর জঙ্গি কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ হামলাকারীকে আশ্রয় দিয়েছিল।
#PahalgamTerrorAttack case || #NIA has arrested two men for harbouring the terrorists who had carried out the horrendous attack that killed 26 innocent tourists and grievously injured 16 others.
The two men – #ParvaizAhmadJothar from #Batkote, #Pahalgam and #BashirAhmadJothar… pic.twitter.com/H9LYeFLqqN
— All India Radio News (@airnewsalerts) June 22, 2025
এক বিবৃতিতে NIA জানিয়েছে, ২২ এপ্রিল পহেলগাঁও হওয়া হমলার ঘটনায় বড় সাফল্য পেয়েছে। সশস্ত্র ৩ জঙ্গিকে কাশ্মীরে আত্মগোপন করে থাকতে সাহায্য করা ও হামলার পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দুই লস্কর জঙ্গির মধ্যে একজন কাশ্মীরের বাতকোটের বাসিন্দা, নাম পারভেজ আহমেদ জোঠার। অপর জন হিলপার্কের বাসিন্দা বসির আহমেদ জোঠার। এরা দু’জন মিলে পহেলগাঁওয়ের হিলপার্ক এলাকায় একটি কুঁড়ে ঘর তৈরি করে ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল বলে এনআইএ-র রিপোর্টে বলা হয়েছে। খাবার থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থাও এই দুই জঙ্গি করে দিয়েছিল।
[আরও পড়ুন: Fake Voter Row: জলপাইগুড়িতে ভোটার তালিকায় ‘বাংলাদেশের’ নাগরিক!]
এদিকে এই তথ্য সামনে আশার পাশাপাশি আরও তথ্য সামনে এসেছে। যেমন, গ্রেফতার হওয়া দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও তারা পাকিস্তানের নাগরিক। তারা লস্কর-ই-তৈবার দলের সদস্য। তারা অনেক দিন আগেই ভারতে হামলার উদ্দেশ্য নিয়ে কাশ্মীরে ঘাঁটি বেঁধেছিল। এদের থেকে মূল হামলাকারীদের বিষয়ে অনেক তথ্য পাওয়া যেতে পারে তদন্তকারীদের অনুমান।






