Uncategorizedরাজ্যের খবর

Street Light: পথবাতি মেরামতিতে গতি আনতে হাইড্রলিক ল্যাডার কিনল কালিয়াগঞ্জ পুরসভা

এতদিন বাঁশ বা সিলভারের মই সাইকেলে বহন করে পাড়ায় পাড়ায় গিয়ে পথবাতির মেরামতির কাজ করতেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

Truth of Bengal: সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: পথবাতি (Street Light) মেরামতিতে গতি আনতে পঞ্চদশ অর্থ কমিশনে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে এই হাইড্রলিক ল্যাডার কিনল কালিয়াগঞ্জ পুরসভা। এতদিন বাঁশ বা সিলভারের মই সাইকেলে বহন করে পাড়ায় পাড়ায় গিয়ে পথবাতির মেরামতির কাজ করতেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। এতে করে সময়ের অপচয় হতো অনেকটাই। বিশেষ করে সমস্যায় পড়তে হতো রাজ্য সড়কের ডিভাইডারের উচ্চ বাতি মেরামতির ক্ষেত্রে।

নতুন লাইটের পোল গুলি বসানো হয়েছে শহরের বিভিন্ন এলাকায় সেই সব পথ বাতি গুলির ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতেন কর্মীরা। এই সমস্যার সমাধানে এবং কাজের গতি আনতে ১১ মিটার উচ্চতার হাইড্রলিক ল্যাডার কিনেছে কালিয়াগঞ্জ পুরসভা। এই বিষয়ে পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, ‘বেশিরভাগ ত্রিফলা ও উচ্চ বাতি সহ রাস্তার পথবাতি খারাপ হয়ে পড়েছিল। পুরপ্রধানের দ্বায়িত্ব নেওয়ার পর সেই সব পথবাতি মেরামত করা হয়।’

[আরও পড়ুনঃ Foreign Tourists: বঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা বেশি]

পুরপ্রধান আরও বলেন, ত্রিফলা ও উচ্চবাতি ঠিক করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। কারণ বাঁশের মই নিয়ে এত উচ্চতায় কাজ করা খুব ঝুকিপূর্ণ। সেইসব পুরকর্মীদের কথা ভেবে হাইড্রলিক ল্যাডার কিনছি। এর মাধ্যমে খুব সহজেই কাজ করা যায়। ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিক অফিস তাদের এমার্জেন্সি ক্ষেত্রে এই গাড়ি নিতে পারবে পুরসভার কাছ থেকে। জানালেন পুরপ্রধান রাম নিবাস সাহা।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শুধু তাই নয়, কালিয়াগঞ্জ পুরসভা মানুষের সেবা দিতে এই হাইড্রলিক ল্যাডার যেখানে দরকার পড়বে পুরসভা তা দেবে বলে জানান পুরপ্রধান। পুরনাগরিক কাঞ্চন সাহা বলেন, পুরসভা পথবাতি সারানোর জন্য এই হাইড্রলিক ল্যাডারএনেছে। অনেকটাই সুবিধা হল শহর আলো ঝলমলে রাখতে। কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কর্মীদের জীবনের ঝুঁকি কমবে। পাশাপাশি পুর এলাকায় যদি কোথাও দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে পুরসভার কাছ থেকে হাইড্রলিক নিলে দমকল ও বিদ্যুৎ দফতরের কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। সব মিলিয়ে পুরপুধান রামনিবাস সাহার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের নাগরিকরা (Street Light)।

 

 

Related Articles