Cooch Bihar: ওড়িশায় বাঙালি হেনস্থা, মুখ খুললেন কোচবিহারের যুবক
একেক করে বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন রাজ্যে এবং তুলে ধরেছেন তাঁদের সঙ্গে ঘটা ভয়াবহ ঘটনার কথা।
Truth of Bengal: সম্প্রতি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে পথে নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদরাও আওয়াজ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ চত্বরে। একেক করে বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন রাজ্যে এবং তুলে ধরেছেন তাঁদের সঙ্গে ঘটা ভয়াবহ ঘটনার কথা।(Cooch Bihar)
[আরও পড়ুনঃ Yamuna Floods: দিল্লির বিপদ বাড়াচ্ছে যমুনা! দ্বিতীয়বার বিপদসীমার কাছে জলস্তর]
এবার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন কোচবিহারের এক বাসিন্দা মিঠুন বর্মন। গেরুয়া শিবির শাসিত ওড়িশার এক বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন। তাঁর অভিযোগ, “বাংলায় কথা বলায় আমায় বাংলাদেশি বলে দাগিয়ে দেয় পুলিশ এবং আমাকে তুলে নিয়ে যায় অফিসের আবাসন থেকে। ওনারা মোবাইল ও টাকা কেড়ে নেয়। আমাকে অনেকক্ষণ অত্যাচার করে।” (Cooch Bihar)
তিনি আরো বলেন, “আমি ওনাদের সব পরিচয়পত্র দেখাই। কিন্তু তা সত্ত্বেও আমাকে ওনারা ছাড়েননি। বলছিলেন ওগুলি ভুয়ো। চরম বিপদের মধ্যে পড়ে আমি এখানকার বিজেপি নেতাদের ফোন করি। কিন্তু কারোর থেকে কোন সাহায্য পাইনি। ‘দিদিকে বলো’তে ফোন করি এবং তাঁরা আমাকে বাড়িতে ফিরিয়ে আনেন।” ঘরের ছেলে ঘরে ফিরতে শান্তি পেয়েছেন মিঠুন বর্মনের পরিবারের সদস্যরা।(Cooch Bihar)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ঘটনা প্রসঙ্গে কোচবিহারের এক তৃণমূল নেতার বক্তব্য, “মিঠুন বর্মনকে বাংলা বলার অপরাধে তুলে নিয়ে যায় ওড়িশা পুলিশ। ওর সব পরিচয়পত্র কেড়ে নেয়। ‘দিদিকে বলো’তে ফোন করার পর বাড়িতে ফিরে আসতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে। বিজেপির যেই নেতারা বলেন যে বাঙালিরা বাইরে হেনস্থার শিকার হচ্ছেন না, তাঁরা মিঠুনকে দেখুন। নিশীথ প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতাদের উনি ফোন করেছিলেন। কেউ সাহায্য করেননি।”






