আন্তর্জাতিক

Tarique Rahman: ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগেই দেশে ফিরছেন তারেক রহমান!

বৈঠকের পর জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Truth of Bengal: লন্ডন সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। সফরের মাঝেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় ইউনূসের। বৈঠকের পর বিবৃতিতে জানান হয়, প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে বাংলাদেশে। বৈঠকের পর জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। বিএনপি সূত্রে জানা যাচ্ছে, আগামী দেড় মাসের মধ্যে পরিস্থিতি সব ঠিক থাকলে লন্ডন থেকে ঢাকায় যেতে পারেন খালেদা পুত্র।

আরও পড়ুন: Jacqueline Fernandez: আধ্যাত্মিকতায় ডুব জ্যাকলিনের, শান্তির সন্ধানে কোথায় গেলেন অভিনেত্রী?

লন্ডন সফর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি যখন ইচ্ছে দেশে ফিরতে পারেন। বেশ কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কথা বলেন, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, লন্ডন থেকে তিনি ফিরতে পারেন ২৬ জুলাইয়ের আগে। এই পোস্ট নিয়ে যখন আলোচনা শুরু হয় সেই সময় বিএনপির একটি সূত্রের তরফ থেকে জানা যায়, তারেক রহমান ৫ অগাস্টের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। রাজনৈতিক মহল মনে করছে, দিনক্ষণ সেভাবে ঠিক না হলেও ৫ অগাস্টের মধ্যে তিনি দেশে ফিরতে পারেন (Tarique Rahman)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles