খেলা

Harshit Rana: ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জে ভারতের তুরুপের তাস কেকেআর তারকা হর্ষিত রানা!

রানা ইতিমধ্যে ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরেই রয়েছেন। সেখান থেকেই তিনি গৌতমের দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানিয়েছে বিসিসিআই।

Truth of Bengal: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। তার আগে ১৮ জনের ভারতীয় দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়েছে (Harshit Rana)।

আরও পড়ুন: Tarique Rahman: ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগেই দেশে ফিরছেন তারেক রহমান!

রানা ইতিমধ্যে ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরেই রয়েছেন। সেখান থেকেই তিনি গৌতমের দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানিয়েছে বিসিসিআই। প্রসঙ্গত, হর্ষিত ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে খেলেছিলেন চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেই সিরিজ ভারতের হাতছাড়া হলেও অ্যাডিলেড টেস্টে বল হাতে চার উইকেট নিয়েছিলেন রানা। তবে পার্থের টেস্টে দলে সুযোগ পেলেও উইকেটহীনভাবেই তাঁকে থাকতে হয়। তবে ইংল্যান্ড সিরিজে রানা দলে সুযোগ পাওয়ায় ভারতীয় দলের পেস আক্রমণ আরও শক্তিশালী হল তা বলা যেতেই পারে। এছাড়া এই ১৮ জনের দলে আছেন বাংলার আর এক ব্যাটার অভিমূন্য ঈশ্বরণ ও আকাশদীপ (Harshit Rana)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সিরিজে ঘোষিত ভারতীয় দল – শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমূন্য ঈশ্বরন, করুন নায়ার, নীতিশ কুমার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা,  মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ সিং, হর্ষিত রানা ও কুলদীপ যাদব (Harshit Rana)।

 

Related Articles