Jacqueline Fernandez: আধ্যাত্মিকতায় ডুব জ্যাকলিনের, শান্তির সন্ধানে কোথায় গেলেন অভিনেত্রী?
তবে এবার লাইট ক্যামেরা থেকে সাময়িক বিরতি নিয়ে শান্তির সন্ধানে অভিনেত্রী।
Truth of Bengal: জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডের বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাউসফুল ৫’-এ বেশ নজরও কেড়েছেন জ্যাকলিন। তবে এবার লাইট ক্যামেরা থেকে সাময়িক বিরতি নিয়ে শান্তির সন্ধানে অভিনেত্রী। সম্প্রতি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন জ্যাকলিন। মুম্বই ছেড়ে গেলেন বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে গিয়ে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে গিয়ে ওঠেন তিনি। দেখা করেন তাঁর সঙ্গে। সেখানে কাটানো প্রতি মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। সেখানকার এক গুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন জ্যাকলিন (Jacqueline Fernandez)।
আরও পড়ুন: Suvendu Blocked: শুভেন্দুকে মন্দিরে ঢুকতে বাধা প্রমীলা বাহিনীর! দেখুন সেই ভিডিয়ো
জ্যাকলিন (Jacqueline Fernandez) তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।” অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবিতে দেখা তাঁকে দেখা গিয়েছে গোলাপি রঙের সালোয়ার কামিজে। ছবিতে ধরা পড়েছে সেই আশ্রমে গুরুর সঙ্গে কাটানো মুহূর্ত। তাঁর কথা মনোযোগ দিয়ে শুনছেন অভিনেত্রী। আবার কখনো, আশ্রমে গিয়ে বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়দের সঙ্গেও সময় কাটান তিনি। পাশাপাশি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাঁকে। সবমিলিয়ে জ্যাকলিন যে মানসিক শান্তির খোঁজে ছুটে গিয়েছিলেন গুরুদেবের আশ্রমে এবং একটা ভাল সময় কাটালেন সেটা স্পষ্ট। উল্লেখ্য, গত ৬ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে কমেডি ঘরানার মাল্টিস্টারার ছবি ‘ হাউসফুল ৫’। মুক্তির পর থেকেই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






