Suvendu Blocked: শুভেন্দুকে মন্দিরে ঢুকতে বাধা প্রমীলা বাহিনীর! দেখুন সেই ভিডিয়ো
Suvendu Adhikari was denied temple entry by local women in South Bengal, highlighting ongoing political and community tensions.
রেবতি মালি: দক্ষিন ২৪ পরগনার রবীন্দ্র নগরে শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে বাঁধা দিল হিন্দু মহিলারা (Suvendu Blocked)। মহেশতলায় দুই ব্যবসায়ী গোষ্ঠির মধ্যে গণ্ডোগোল হওয়ার পর কলকাতা হাইকোর্টের কাছে সেখানে যাওয়ার অনুমতি চান বিরোধী দলনেতা। এরপর শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে বুধবার ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী। সেখানেই একটি মন্দিরে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেয় প্রমীলা বাহিনী।
শুভেন্দুকে মন্দিরে ঢুকতে বাধা প্রমীলা বাহিনীর! দেখুন সেই ভিডিয়ো pic.twitter.com/y2BhbXuhhk
— TOB DIGITAL (@DigitalTob) June 18, 2025
এদিন সন্তোষপুর রোডে শুভেন্দু অধিকারী কনভয় যাওয়ার সময় তাঁকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। মন্দিরে ঘুরে দেখেন। মন্দিরের ভিতরে তাঁকে প্রবেশ করতে না দিয়ে বেশ কিছু মহিলা বিক্ষোভ দেখাতে থাকেন। এসবের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘নেচার পার্ক থেকে ভিডিও করতে করতে এসেছি, হাইকোর্টে এই ভিডিয়ো জমা দেবো।’
[আরও পড়ুন: Club World Cup: ‘বুড়ো’ রামোসের ভেলকিতে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই হড়কে গেল ইন্টার]
উল্লেখ্য, গত ১১ জুন মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকায় একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে খন্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সন্তোষপুর রোডের কাছে গাড়ি ভাঙচুর এবং বাড়ি জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট, পাথর। আহত হন একাধিক পুলিশ কর্মী। উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে পাশের কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ (Suvendu Blocked)।






