রাজ্যের খবর

Rachana Banerjee: এটা শুধুই দুর্ঘটনা নয়, কারণ খুঁজে বের করা দেশের দায়িত্ব”- রচনা বন্দ্যোপাধ্যায়

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, “প্রায় আড়াইশোর বেশি মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Truth of Bengal: গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু যাত্রীর। প্রাণ হারিয়েছেন প্রায় আড়াইশোরও বেশি মানুষ। বৃহস্পতিবার রানওয়ে ছেড়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ভয়াবহ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। দুর্ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachana Banerjee)।

শুক্রবার সন্ধ্যায় হুগলির পোলবায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে এক দলীয় বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিধায়কও। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, “প্রায় আড়াইশোর বেশি মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এটা অভাবনীয়, অকল্পনীয় এক ট্র্যাজেডি। ভারতের ইতিহাসে এমন ঘটনা বিরল। মোবাইল খুললেই সেই ছবি সামনে চলে আসছে। চোখে জল আসছে, বুকের ভিতর হাহাকার। ছোট ছোট বাচ্চা, তরুণ-তরুণীরা যারা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে লন্ডন যাচ্ছিল—সব শেষ হয়ে গেল এক নিমেষে।”

আরও পড়ুন: Mausuni Island: কলকাতা হাইকোর্টের নির্দেশে মুখে হাসি ফুটল! তৈরি হবে স্থায়ী কংক্রিটের বাঁধ

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) জানান, “ড্রিমলাইনার বিমানে ওঠা অনেকের স্বপ্ন। সেই স্বপ্নই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এত অভিজ্ঞ পাইলট, এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খুঁজে বার করতেই হবে। কী যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা তদন্ত করে বের করা একান্ত প্রয়োজন।”এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। বিমান দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও, রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এটা শুধুই একটা দুর্ঘটনা নয়। এর পেছনে কারণ খুঁজে বার করাটা দেশের দায়িত্ব। এতগুলো প্রাণ নিধনের পেছনে কোনো গাফিলতি থাকলে তা জনসমক্ষে আসা দরকার (Rachana Banerjee)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার AI 171 নম্বর বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণ পরেই আমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনায় প্রাণ হারান বহু যাত্রী ও কর্মী। এই ঘটনার অভিঘাত গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

Related Articles