Maharashtra Murder: হাতুড়ির আঘাতে নৃশংস হত্যা, অভিযুক্ত প্রেমিক গ্রেফতার
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্থনৈতিক কারণে বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে।
Truth of Bengal: মহারাষ্ট্রের রুকাদি ফাটা এলাকায় এক হোটেলের মধ্যে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলাকে হোটেল রুমে ডেকে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই প্রেমিকের বিরুদ্ধে (Maharashtra Murder)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আদমগাউস পাঠানকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্থনৈতিক কারণে বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৪ বছরের আদমগাউস পাঠান তাঁর প্রেমিকা, ৩৮ বছর বয়সি সুমন সুরেশ সরগরকে নিয়ে হোটেলে ওঠেন। হোটেল কর্মীরা জানিয়েছেন, ঘরে ওঠার কিছুক্ষণ পরেই দু’জনের মধ্যে প্রবল বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয় এবং হোটেল ঘরের মধ্যেই সুমনকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে আদমগাউস।
আরও পড়ুন: Rachana Banerjee: এটা শুধুই দুর্ঘটনা নয়, কারণ খুঁজে বের করা দেশের দায়িত্ব”- রচনা বন্দ্যোপাধ্যায়
ঘটনার পর আতঙ্কিত হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় সুমনের দেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিষের বোতল এবং একটি সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে, প্রেমিকাকে খুন করার পর আত্মহত্যার পরিকল্পনাও করেছিল অভিযুক্ত (Maharashtra Murder)। সুইসাইড নোটটিও আদমগাউসের লেখা বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আদমগাউস খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
উল্লেখ্য, আদমগাউস পাঠান ২০১৮ সালে স্ত্রীকে খুন করার অভিযোগেও গ্রেফতার করা হয়েছিল। তবে সেই মামলায় পরে আদালত থেকে মুক্তি পেয়েছিল সে। এবার ফের প্রেমিকা খুনের অভিযোগে গ্রেফতার হওয়ায় তার অতীত ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে (Maharashtra Murder)। ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। আদমগাউসের অতীত ও আর কোনও অপরাধে জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।






