Sirajganj: রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ গ্রহণ করেছে ইউনূসের সরকার
সমাজমাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা গিয়েছে, বাড়ির ভিতর লাঠি নিয়ে ঢুকে পড়েন ১০ থেকে ১২ জন
Truth Of Bengal: বাংলাদেশে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরী হয়েছে। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে (Sirajganj) উত্তপ্ত বাংলাদেশ। মঙ্গলবার সিরাজগঞ্জে ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে দুস্কৃতিরা তাণ্ডব চালায়। জানা গিয়েছে, বাড়ির মধ্যে থাকা অডিটোরিয়ামে ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: flight: ফের বিমানে বোমাতঙ্ক! টেক অফের পরই জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের
বেশ কিছু জিনিসের ক্ষয়-ক্ষতি হয়। সমাজমাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা গিয়েছে, বাড়ির ভিতর লাঠি নিয়ে ঢুকে পড়েন ১০ থেকে ১২ জন। ভেঙে ফেলা হয়েছে একটি দরজা। (Sirajganj) এই বিষয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করে বলেন, ‘আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, প্রতিবেশী দেশে আমাদের ঐতিহ্যের প্রতি এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলুন।
ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয়, সে জন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া উচিত।’’ এই ঘটনায় বাংলাদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, বিবৃতি দিয়ে জানাল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে কিছু ঘটনা ঘটেছে।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ রয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে। (Sirajganj) বিষয়টিকে সরকার হালকা ভাবে নিচ্ছে না। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। বাংলাদেশের বিবৃতি থেকে উঠে এসেছে এই তথ্য।



