flight: ফের বিমানে বোমাতঙ্ক! টেক অফের পরই জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের
বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে টেক অফের কিছু সময় পরই অবতরণ করানো হয়
Truth Of Bengal: আহমেদাবাদের দুর্ঘটনায় গোটা দেশ উদ্বিগ্ন। ধ্বংসস্তুপ সরিয়ে প্রায় সবকটি দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই। তার মাঝেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল (flight)এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে। যার জেরে বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে টেক অফের কিছু সময় পরই অবতরণ করানো হয়।
আরও পড়ুন: Jagannath’s prasad: রেশনে মিলবে জগন্নাথের প্রসাদ, ভক্তদের বাড়তি উচ্ছ্বাস
সূত্রের খবর, থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাস। ওই বিমানে যাত্রী সংখ্যা ছিল মোট ১৫৬। বিমান আকাশে ওড়ার (flight)কিছু সময় পরই ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। এরপরই আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দিকে বাধ্য হন পাইলট। জরুরি অবতরণ করে ফুকেট বিমানবন্দরেই।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
বিমানবন্দরের বিবৃতি অনুযায়ী, AI 379 এয়ারবাসটি টেক অফ যখন হয়, তখন ভারতীয় সময় ছিল সকাল সাড়ে ৯টা। টেক অফের কিছুসময় পরই হয় জরুরি অবতরণ। (flight) তারপরই বের করে আনা হয় বিমানযাত্রীদের। এরপর শুরু হয় তল্লাশি। বিমানের মধ্যে তল্লাশি চালিয়েও কোনওরকম সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি।






