Toll Vandalism: তোলার টাকা না দেওয়ায় দুষ্কৃতী তাণ্ডব নদীয়ার কৃষ্ণনগরে, ভাঙা হল টিউবওয়েল
In Baruihuda, Nadia, vandals allegedly switched off streetlights and ransacked homes and tube wells.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: তোলার টাকা না দেওয়ায় রাস্তার লাইটপোস্টের আলো নিভিয়ে দুষ্কৃতি তাণ্ডব(Toll Vandalism)। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার বারুইহুদা এলাকায়। স্থানীয় সূত্র খবর সোমবার গভীর রাতে এলাকায় রাস্তার লাইফ পোস্টের সমস্ত লাইট নিভিয়ে প্রায় পাঁচটি বাড়িতে দুষ্কৃতীরা তান্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কেউ জায়গা কিংবা বাড়ি করলে তাদের তোলা দিতে হবে। আর তোলা না দিলেই শুরু হয় তাণ্ডব। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা যাদের নাম প্রকাশ্যে আনছে তারা এলাকায় সমাজবিরোধী হিসেবেই পরিচিত। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানায়।
[আরও পড়ুনঃ Health Protest: ১০ বেডের হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ ও মানববন্ধন]
তারা পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে সেই একই তান্ডব শুরু করে এলাকায়। বাড়ি কোথায় এলাকায় স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় তারা মধ্যপন করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের(Toll Vandalism)। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা যখন তান্ডব চালায় সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার সাথে সাথে পানীয় জলের টিউবওয়েল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, দুষ্কৃতিদের হাতে আগ্নেয়াস্ত্র ছাড়াও ধারালো অস্ত্র এবং লোহার রড ছিল।ঘটনার পর খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়(Toll Vandalism)। খবর পেয়ে আজ এলাকায় পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সরজমিনে সমস্ত দি ক খতিয়ে দেখে গেলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি। একই সাথে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






