দেশ

হাড়হিম কাণ্ড! দিল্লিতে উদ্ধার সুটকেস বন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ

Horrific incident! Half-naked body of minor girl found in suitcase in Delhi

Truth Of Bengal: দিল্লিতে হাড়হিম কাণ্ড। ফ্ল্যাটের সুটকেস থেকে উদ্ধার নয় বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ। দিল্লির নেহেরু বিহার এলাকা থেকে মিলেছে দেহটি। পুলিশের প্রাথমিক অনুমান, যৌন নির্যাতনের পর ওই নাবালিকাকে সুটকেসে ভরা হয়।নাবালিকার দেহে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি করে নাবালিকার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার আত্মীয়ের কাছ থেকে বরফ আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পরিবারের তরফে শুরু হয় খোঁজাখুজি। এর পরই মেয়ের খোঁজে বেরিয়ে ফ্ল্যাট থেকে ২০০ মিটার দূরে একটি ফ্ল্যাটের সামনে গিয়ে নাবালিকার বাবা দাঁড়িয়ে পড়েন। তিনি লক্ষ্য করেন ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভিতরে কেউ আছে। এরপরে নাবালিকার বাবা ও স্থানীয় বেশ কয়েক জন ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। সেইসঙ্গে খবর দেওয়া হয় দয়ালপুর থানাকেও। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই দেখেন মেঝের উপর একটি সুটকেস পড়ে রয়েছে। আর তা খুলতেই দেখেন অর্ধনগ্ন অবস্থায় উপুড় হয়ে শোওয়ানো মেয়েকে। দেহে রয়েছে একাধিক ক্ষতের দাগ।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর পূর্ব দিল্লির ডিসিপি জানান, ‘শনিবার রাত ৮টা ৪১ নাগাদ তাঁরা একটি ফোন পান নেহরু বিহার আবাসন থেকে। পুলিশের টিম ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সুটকেসবন্দি নাবালিকার দেহ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন হয়েছে। জীবীত অবস্থাতেই সুটকেসে বন্দি করায় তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। পকসো আইনে শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা স্পষ্ট নয়। সেইসঙ্গে ওই ফ্ল্যাটটির মালিক কে তা সামনে আসেনি। এই হাড়হিম করা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Related Articles