রাজ্যের খবর

বাঁশবেড়িয়ার গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির! দেখুন সেই ভিডিয়ো

Crocodile roaming in Ganga in Bansberia! Watch the video

Truth Of Bengal: হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে এক বিশাল কুমিরকে। বাঁশবেড়িয়ার পঞ্চাননতলা পার্কের কাছে ঈশ্বর গুপ্ত সেতুর নিচে কুমিরটি নজরে আসে। বিশাল রাম নামে এক স্থানীয় ব্যক্তি তাঁর ফেসবুক পেজে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। অল্প সময়ের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ঘটনা সামনে আসতেই এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

এই ঘটনায় পদক্ষেপ নিতে তৎপর মগরা থানার পুলিশ ও বাঁশবেড়িয়া পুরসভা। দুই প্রশাসনিক সংস্থা যৌথভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার শুরু করেছে প্রশাসন। নদীর পাড়ে চলাচলকারী মানুষজনকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নদীয়ার শান্তিপুরে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল। সেই ঘটনার পর আবারও গঙ্গার জলে কুমিরের উপস্থিতি উদ্বেগের হলেও প্রশাসন একে স্বাভাবিক বলেই মনে করছে। কারণ, বর্ষার সময় কুমিররা প্রাকৃতিক কারণে মাঝেমধ্যেই নদীতে চলে আসে।

এখন প্রশ্ন উঠছে, কোথা থেকে কীভাবে এই কুমির এল? এর সঙ্গে আরও কুমির রয়েছে কিনা সে প্রশ্নও উঁকি দিচ্ছে স্থানীয় মানুষদের মনে।

Related Articles