নেশা করতে বাধা দেওয়ায় এসআই-কে ধারাল অস্ত্রের কোপ! অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের
SI attacked with sharp weapon for stopping him from getting drunk! Case filed against accused
Truth Of Bengal: রাজধানীতে ফের আক্রান্ত পুলিশ। এবার নর্থ পোর্ট থানার অন্তর্গত এলাকায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উপর হামলা। নেশা করতে বাধা দেওয়ায় এক পুলিশ অফিসারের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, নর্থ পোর্ট থানার ৬৭/৫ ট্রেন্ড ব্যাংক রোড এলাকায়। অভিযোগ, ফুটপাতে বসবাসকারী এক ব্যক্তি নাম সুলতান, প্রকাশ্যে নেশা করছিল। এসআই পার্থচাঁদ তাঁকে বাধা দিতে গেলে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। অভিযোগ, সুলতান ধারালো অস্ত্র দিয়ে এসআই পার্থচাঁদের উপর চড়াও হয়।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কনস্টেবল সুখেন্দু মাঝি। তাকেও মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছেন দু’জনই। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত সুলতানের বিরুদ্ধে নর্থ পোর্ট থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রকাশ্যে পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।






