Kolkata Weather: নিম্নচাপ সরে গেলেও কাটেনি বিপদ! সেপ্টেম্বরের শেষ থেকেই ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস
মৌসম ভবনের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টির দাপট কিছুটা কম হলেও সেপ্টেম্বরের শেষ থেকেই ফের সক্রিয় হবে বর্ষা।
Truth of Bengal: শুক্রবার সকালে রোদ ঝলমলে আকাশে হাসি ফুটেছে কলকাতার মুখে। পরপর কয়েকদিনের মেঘলা আবহাওয়া ও দফায় দফায় বৃষ্টির পর অবশেষে মিলেছে খানিকটা স্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝিরিঝিরি থেকে ভারী বৃষ্টি চললেও শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যায়—বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই নিম্নচাপ ছত্তিসগঢ় হয়ে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে (Kolkata Weather)।
আরও পড়ুনঃ ৪০০ কেজি আরডিএক্স! মুম্বইয়ে একযোগে বিস্ফোরণের হুমকি, আতঙ্কে কাঁপছে শহর
তবে এ স্বস্তি স্থায়ী নয়। মৌসম ভবনের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টির দাপট কিছুটা কম হলেও সেপ্টেম্বরের শেষ থেকেই ফের সক্রিয় হবে বর্ষা। সারা দেশজুড়েই অতিবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত আবহাওয়ার মানচিত্রে নীল রঙের চিহ্ন স্পষ্ট করছে—স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে চলেছে (Kolkata Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই অবস্থায় চিন্তায় পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। দুর্গা প্রতিমার মাটি সঠিকভাবে শুকোবে কি না, সেই আশঙ্কা থেকেই তাঁদের উৎকণ্ঠা। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করেনি আবহাওয়া দফতর, তবে সতর্কবার্তা স্পষ্ট—ধাপে ধাপে বৃষ্টি বাড়বেই। রিপোর্ট অনুযায়ী, বাংলায় এ সপ্তাহে বৃষ্টি কম হলেও গুজরাট ও রাজস্থানে প্রবল বর্ষণ হতে পারে, এমনকি বন্যার আশঙ্কাও রয়েছে। আর মহালয়ার সপ্তাহেই অর্থাৎ ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় বাড়তে পারে বৃষ্টি। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধি চলবে ভারী বৃষ্টির দফা (Kolkata Weather)।






