মুর্শিদাবাদে চলন্ত বাস থেকে খুলে গেল চাকা, আহত বেশ কয়েকজন
Wheel comes off moving bus in Murshidabad, several injured

Truth Of Bengal: মুর্শিদাবাদে চলন্ত সরকারি বাস থেকে খুলে গেল পিছনের চাকা। হয়েছেন বেশ কয়েকজন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার সকাল ন’টা নাগাদ সুতি থানার আহিরণ ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে, পুলিশ সূত্রে খবর, কেউই গুরুতর আহত হয়নি। বাসটি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস, এটি বহরমপুরের উদ্দেশে রওনা হয়েছিল। বাসটিতে কমপক্ষে ৫০-৬০ জন যাত্রী ছিলেন।
বাসটি যখন ঘটনাস্থলে আসে তখন ‘অ্যাক্সেল’ সমেত বাসের পিছনের চাকা খুলে যায়। জার জেরে চলন্ত অবস্থায় কিছুটি সামনের দিকে ছেঁচড়ে যায় বাসটি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে রীতিমত বাসের মধ্যে হুড়োহুড়ি শুরু করে দেয় সবাই। তড়িঘড়ি বাস থেকে নামার চেষ্টা করতে গিয়ে আহত হন কয়েকজন।
সংবাদ পাওয়া মাত্রই অতি দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স ও ক্রেন নিয়ে এলাকায় পৌঁছায় সুতি থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের চেষ্টায় তা স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে খবর, সরকারি বাসটি বহরমপুরমুখী লেনটি ছেড়ে মালদামুখী লেনে গিয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করে সঠিক লেনে ফিরে আসার চেষ্টা করছিল। আর সে সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বাসের পিছনের চাকা খুলে যায়।
সানোয়ার হোসেন নামের এক যাত্রী জানান, মালদা থেকে বাসটি যথেষ্ট গতিতেই বহরমপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ঠিক আগেও বাসের গতি আনুমানিক ৬০-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। কিন্তু কীভাবে একসঙ্গে বাসের পিছনের চাকাগুলো খুলে গেল আমরা বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে প্রবল ঝাঁকুনি হাওয়ায় বাসের যাত্রীরা কম বেশি অনেকেই আহত হয়েছেন। আমরা দেখলাম কয়েকটি অ্যাম্বুলেন্স এসে আহত কয়েকজন যাত্রীকে নিয়ে গিয়েছে।






