Voter List: ভোটার লিস্টে নাম নেই কাউন্সিলরের! শোরগোল বীরভূমের সিউড়িতে
In Suri, Birbhum, TMC councillor Prosanjit Mondal and his family members find their names missing from the 2025 voter list.
Truth Of Bengal: সিউড়ি: ভোটার তালিকা নিয়ে ফের বিতর্ক। ঘটনাটি সিউড়ি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের। নামই বাদ পড়েছে সদ্য প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা থেকে(Voter List)। শুধু তিনিই নন, তাঁর বাবা নিমাইচন্দ্র মণ্ডল, মা ভাগ্যবতী মণ্ডল ও ভাই প্রজ্ঞাবত মণ্ডলের নামও তালিকায় নেই। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।কাউন্সিলর জানান, তিনি আগে ১৭ নম্বর ওয়ার্ডে থাকতেন, পরে ২০১০ সালে পরিবারসহ ১৯ নম্বর ওয়ার্ডে চলে আসেন। সেসময় বানিমন্দির স্কুলে ৩, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ হতো। তিনি নিয়মিত ৩ নম্বর বুথে ভোট দিতেন।
[আরও পড়ুনঃ US Ambassador: ট্রাম্পের ঘনিষ্ঠ সার্জিয়ো গোর ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত, কে এই বিতর্কিত ব্যক্তি?]
কিন্তু এবার সেই বুথ থেকে শুরু করে আশেপাশের বুথগুলির তালিকা ঘেঁটেও পরিবারের নাম খুঁজে পাননি। তৃণমূল সূত্রে খবর, কেবল তিনি নন, সিউড়ি শহরের আরও ১৫(Voter List)l থেকে ১৬ জনের নাম ভোটার তালিকা থেকে উধাও। ইতিমধ্যেই প্রসেনজিৎ মণ্ডল জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কিন্তু কম্পিউটারেও তার নাম মেলেনি। এসআইআর প্রক্রিয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন, তা আমি অনুভব করতে পারছি।” এসআইআর ইস্যুতে আগে থেকেই উত্তপ্ত রাজনৈতিক মহল(Voter List)। তার মধ্যে এভাবে এভাবে হেনস্থায় শিকার হচ্ছেন সাধারন মানুষ।



