আন্তর্জাতিক

US Ambassador: ট্রাম্পের ঘনিষ্ঠ সার্জিয়ো গোর ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত, কে এই বিতর্কিত ব্যক্তি?

বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন সার্জিয়ো।সমাজমাধ্যমে ঘোষণা করে ট্রাম্প লিখেছেন, ‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে সার্জিয়ো গোরকে নিয়োগ করছি।

Truth of Bengal: ভারতে নতুন রাষ্ট্রদূত হিসাবে সার্জিয়ো গোরকে নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য তাঁকে বিশেষ দূত হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন সার্জিয়ো।সমাজমাধ্যমে ঘোষণা করে ট্রাম্প লিখেছেন, ‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে সার্জিয়ো গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসেবেও কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ে ফেডেরাল সরকারের প্রায় চার হাজার নিয়োগ সম্পন্ন করেছেন। আমাদের দফতর ও সংস্থাগুলি এখন ৯৫ শতাংশ পূর্ণ (US Ambassador)।’

আরও পড়ুনঃ Healthcare Training: আইআইটি খড়গপুরের এই নতুন কোর্স পাল্টে দেবে আপনার জীবন, কীভাবে?

ট্রাম্প আরও বলেন, ‘সার্জিয়ো দারুণ বন্ধু। বহু বছর ধরে উনি আমার পাশে আছেন। আমার হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন, আমার বই প্রকাশ করেছেন, আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন। আমেরিকার জনগণের কাছ থেকে পাওয়া দায়িত্ব পালনে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সেইসঙ্গে ভারত ও দক্ষিণ-মধ্য এশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। জানিয়েছেন, এই অঞ্চলের জন্য এমন কাউকে দায়িত্ব দেওয়া প্রয়োজন ছিল, যাঁর উপর তিনি চোখ বুজে ভরসা করতে পারেন (US Ambassador)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য,  ৩৮ বছর বয়সি সার্জিয়োর জন্ম উজবেকিস্তানে। পড়াশোনা করেছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ে। অল্প বয়স থেকেই রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত তিনি। একসময় বিয়েবাড়িতে ডিজে হিসেবেও কাজ করতেন সার্জিয়ো। পরে ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার হিসেবে একটি প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। তবে ট্রাম্প ঘনিষ্ঠ হলেও সার্জিয়োকে নিয়ে বিতর্কও কম হয়নি। একসময় টেসলা-কর্তা ইলন মাস্ক তাঁকে ‘সাপ’ বলে কটাক্ষ করেছিলেন। ট্রাম্পের সঙ্গে মনোমালিন্যের সময়ে মাস্ক অভিযোগ করেছিলেন, সার্জিয়ো নিরাপত্তা সংক্রান্ত নথি জমা দেননি। যদিও সেই দাবি খারিজ করে দেয় হোয়াইট হাউস।সার্জিয়ো গোর ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কবে দায়িত্ব নেবেন, তা শিগগিরই নির্ধারিত হবে (US Ambassador)।

Related Articles