দেশ

Kanpur: কুকুরের হানায় ছাত্রীর মুখে ১৭ সেলাই! কানপুরের ঘটনায় ফের বাড়ল আতঙ্ক

চিকিৎসকদের দাবি, শুধু মুখেই দিতে হয়েছে ১৭টি সেলাই। ঘটনাটি ঘটেছে ২০ অগস্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বিবিএ পড়ুয়া বৈষ্ণবী।

Truth of Bengal: দেশজুড়ে পথকুকুর বিতর্কের আবহেই ভয়ঙ্কর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের কানপুরে। পথকুকুরের হামলায় গুরুতর জখম হলেন বৈষ্ণবী সাহু নামে এক কলেজছাত্রী। তাঁর মুখ ও শরীরে একাধিক জায়গায় কামড় বসিয়েছে কুকুরগুলি। চিকিৎসকদের দাবি, শুধু মুখেই দিতে হয়েছে ১৭টি সেলাই। ঘটনাটি ঘটেছে ২০ অগস্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বিবিএ পড়ুয়া বৈষ্ণবী। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় কয়েকটি কুকুর একদল বাঁদরকে তাড়া করছিল। সেই সময়েই কুকুরগুলির সামনে পড়ে যান বৈষ্ণবী। হঠাৎ করেই তিনটি কুকুর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। মুখ ও শরীরের একাধিক জায়গায় কামড়াতে থাকে (Kanpur)।

আরও পড়ুনঃ Voter List: ভোটার লিস্টে নাম নেই কাউন্সিলরের! শোরগোল বীরভূমের সিউড়িতে

তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কুকুরগুলিকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করে খবর দেন পরিবারের লোকজনকে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বৈষ্ণবীর ডান গালে গভীর ক্ষত তৈরি হয়েছে। কামড়ের ফলে গালের অংশ প্রায় চিরে যায়। নাক এবং শরীরের বিভিন্ন জায়গাতেও ক্ষতচিহ্ন রয়েছে। এই ঘটনার পর  বৈষ্ণবীর কাকা আশুতোষ সাহু বলেন, ‘ কলেজ থেকে ফেরার পথে ভাইঝিকে হঠাৎ কুকুরেরা আক্রমণ করে। তার গালে গভীর ক্ষত হয়েছে, দিতে হয়েছে ১৭টি সেলাই। শরীরের আরও কয়েকটি জায়গায় কামড় দিয়েছে কুকুর (Kanpur)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য সম্প্রতি  দিল্লিতে পথকুকুরের কামড়ে জলাতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট রাজধানীকে পথকুকুরমুক্ত করার নির্দেশ দিয়েছিল। পরে আগের বেঞ্চের নির্দেশ স্থগিত রেখে শীর্ষ আদালত জানিয়েছে, কুকুরদের ধরে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক দেওয়া হবে। সুস্থ হলে আবার তাদের পূর্বের এলাকায় ফিরিয়ে দেওয়া হবে। র‌্যাবিস আক্রান্ত বা অতিমাত্রায় হিংস্র কুকুর আশ্রয়কেন্দ্রেই রাখা হবে। প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। ঠিক সেই সময়েই কানপুরের এই ঘটনা পথকুকুর নিয়ে দেশজুড়ে বিতর্ককে আরও উসকে দিল।এই ঘটনার পরই ফের পথকুকুরদের দ্রুত ধরে আশ্রয়কেন্দ্রে রাখার দাবি জানানো হয়েছে। মেয়েটির পরিবার স্বভাবতই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তারাও চান, পথকুকুরদের নির্দিষ্ট সেন্টারে রাখা হোক, যাতে আর কারও এভাবে প্রাণের ঝুঁকি না হয় (Kanpur)।

Related Articles