রাজ্যের খবর

গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে ঘটল বিপত্তি! আহত ১২

in the way to Ganagsagar at least 12 persons injured in a road accident

Truth Of Bengal : আজ মহালয়া। আর এই মহালয়ার শুভক্ষণেই ঘটল বড়সড় বিপত্তি। গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ১২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মায়াপুর ইস্কনের প্রায় ১২ জন ভক্ত ডায়মন্ড হারবার-সহ বারুইপুর থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিলেন। অটো ভাড়া করে যাচ্ছিলেন তারা। সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। একটি গাড়ি রাস্তার ধারে বিকল হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিকে ধাক্কা মারে। ঠিক তখনই দ্রুত গতিতে ফের গাড়িতে ধাক্কা মারে যাত্রিবাহী বাস।

বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসেন। ঘটনায় প্রায় ১২ জন আহত হন। এলাকাবসীরা এসে উদ্ধারকাজে হাত লাগান। গুরুতর আহত অবস্থায় কয়েক জনকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তারাও আহতদের কয়েক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles