রাজনীতিরাজ্যের খবর

সেপ্টেম্বরেই হতে পারে ৬ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন

The by-elections of 6 assembly constituencies may be held in September itself

The Truth Of Bengal: সেপ্টেম্বর মাসেই বাকি ৬ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হতে পারে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। আগামী ২০শে আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা তারপরেই জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়ে দিনক্ষণ প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন অন্যদিকে একই সঙ্গেই হরিয়ানাতেও সেই রাজ্যের নির্বাচন করানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর কাশ্মীর এবং হরিয়ানার সঙ্গেই পশ্চিমবঙ্গের বাকি ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন করতে চলেছে নির্বাচন কমিশন। জম্মু-কাশ্মীরে নির্বাচনকে নিয়ে এবার নির্বাচন কমিশন প্রথম থেকেই করা মনোভাব নিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য জম্মু-কাশ্মীরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত চলবে এই বিশেষ প্রশিক্ষণ জম্মু-কাশ্মীরের ডিইওদের। পাশাপাশি কমিশন সূত্রে খবর কিছুদিনের মধ্যেই ফের হরিয়ানাতেও বিশেষ প্রশিক্ষণের জন্য আরিজ আফতাব কে পাঠাবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর সম্ভবত দুর্গাপুজোর আগেই রাজ্যে ফের ছটি বিধানসভা ক্ষেত্রে উপ নির্বাচন সম্পন্ন হতে পারে। রাজ্যে যে ছয়টি জায়গায় উপ নির্বাচন হবে সেগুলো হলো কোচবিহারের সিতাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগণার নৈহাটি, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগণার হাড়োয়া এবং বাঁকুড়ার তালডাংরা।

Related Articles