রাজ্যের খবর

হাসপাতালে ভর্তি অষ্টম শ্রেণির ২১ ছাত্রী! শিক্ষকদিবসে গ্রেফতার ইংরেজির শিক্ষক

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার।

Truth Of Bengal: শিক্ষকদিবসের দিনেই গ্রেফতার ইংরেদির শিক্ষক (Teacher Arrest)। তাঁর জন্যই নাকি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ ২১ ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। কিন্তু বিষয়টি কী?

[আরও পড়ুন: AC Local: যুগান্তকারী পদক্ষেপ! পূর্ব রেলের পরিষেবায় যুক্ত হল এসি লোকাল]

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। জানা গিয়েছে, সেদিন নিজের ক্লাসের সময় যথারিতী অষ্টম শ্রেণিতে উপস্থিত হন ইংরেজী শিক্ষক বিপ্লব পণ্ডা। সেখানেই ঘটে বিপত্তি (Teacher Arrest)। অভিযোগ, পড়া না পাড়ায় ছাত্রীদের বেধরক মারধর করেন ওই শিক্ষক। এই ঘটনায় গুরুতর আহত হন বেশ কিছু ছাত্রী। মার খাওয়ার কারণে তাদের মধ্যে ২১ জন পড়ুয়াকে ভর্তি করা হয় হাসপাতালে।

FB POST: https://www.facebook.com/share/v/19jcDk3FNy/

ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর জানতে পেরেই ফুঁসে ওঠেন পড়ুয়াদের অভিভাবকরা। অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে হাজির হন অভিভাবক ও স্থানীয়রা। তাঁরা এসে অভিযুক্ত শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখেন। পরিস্থিতি একেবারে উতপ্ত হয়ে ওঠে (Teacher Arrest)। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন এগরা থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এবার শুক্রবার শিক্ষকদিবসের দিন গ্রেফতার করা হয় ইংরেজির শিক্ষক বিপ্লবকে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্থানীয় মানুষ ও অভিভাবকরা।

Related Articles