রাজ্যের খবর

AC Local: যুগান্তকারী পদক্ষেপ! পূর্ব রেলের পরিষেবায় যুক্ত হল এসি লোকাল

ট্রেনের উদ্বোধনী দিনেই দেখা গেল যাত্রীদের মধ্যে উৎসাহ। স্বল্প খরচে আরামদায়ক যাত্রার সুযোগ পেয়ে নিত্যযাত্রীরা জানালেন তাঁদের স্বপ্ন পূরণের আনন্দ।

মাধব দেবনাথ,নদিয়া: শুক্রবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের যাত্রী পরিষেবায় যুক্ত হলো নতুন অধ্যায়। সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ল প্রথম রানাঘাট–বনগাঁ–শিয়ালদা এসি লোকাল ট্রেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রীরা পেলেন এই বহুল কাঙ্ক্ষিত পরিষেবা (AC Local)।

আরও পড়ুনঃ Mithun Chakraborty: কোর্টে দেখা হবে! মিঠুনের মামলার জবাব কুনালের

ট্রেনের উদ্বোধনী দিনেই দেখা গেল যাত্রীদের মধ্যে উৎসাহ। স্বল্প খরচে আরামদায়ক যাত্রার সুযোগ পেয়ে নিত্যযাত্রীরা জানালেন তাঁদের স্বপ্ন পূরণের আনন্দ। বিশেষত দমদম বিমানবন্দরে যাতায়াতকারীদের জন্য এই এসি লোকাল রেল কর্তৃপক্ষের বড় পরিকল্পনার অংশ। প্রতিদিন যাতায়াতকারী বনগাঁ রুটের যাত্রীদের কাছেও এটি বড় স্বস্তির বার্তা। রেল সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার মূল লক্ষ্য যাত্রীদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবহণের সুযোগ দেওয়া। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী—সবার কাছেই তাই খুশির হাওয়া বইছে (AC Local)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হতে চলেছে। এই প্রথম কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর কৃষ্ণনগরবাসীও পাচ্ছেন আধুনিক লোকালের ছোঁয়া। বেলা ১টা নাগাদ কৃষ্ণনগর থেকে ছাড়বে ট্রেনটি, যা বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে শিয়ালদা স্টেশনে (AC Local)।

Related Articles