কলকাতা

BJP: বিধানসভা নির্বাচনে মোদির মুখকে সামনে রেখেই লড়াই বঙ্গ বিজেপির

যদিও কেন্দ্রীয় নেতৃত্বে তরফ থেকে ঠিক করা হয়েছে যে তিনি সরকারি অনুষ্ঠানে যাবেন এবং বক্তব্য রাখবেন।

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনে কোন পথে হাঁটবে বঙ্গ বিজেপি? এবার তা ঠিক করে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মুখকে সামনে রেখেই লড়াই করা হবে বলে খবর। তবে এখন থেকে শুরু হবে না জনসভা। যা হওয়ার, তা হবে পুজোর মরশুম কাটলেই। যদিও কেন্দ্রীয় নেতৃত্বে তরফ থেকে ঠিক করা হয়েছে যে তিনি সরকারি অনুষ্ঠানে যাবেন এবং বক্তব্য রাখবেন।(BJP)

[আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি অষ্টম শ্রেণির ২১ ছাত্রী! শিক্ষকদিবসে গ্রেফতার ইংরেজির শিক্ষক]

জানা গিয়েছে, বাংলায় এলেই যাতে প্রধানমন্ত্রী সঙ্গে জনসভা করতে পারেন, সেই অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী চলতি মাসে ১৪ তারিখ বাংলায় সেনার অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন। সামনের সারিতে থেকে রাজ্য নেতৃত্ব এক হয়ে কাজ করবে বলেই ঠিক হয়েছে।(BJP)

প্রসঙ্গত, চলতি বছরেই একাধিকবার বাংলার মাটিতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আগস্টেই তিনি তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন। এরপর সভা করেছিলেন দমদমের সেন্ট্রাল জেলের ময়দান থেকে এবং সেখান থেকে একহাত নিয়েছিলেন রাজ্য সরকারকে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনার পাশাপাশি সকলের উদ্দেশ্যে একাধিক বার্তা ও প্রতিশ্রুতি দিয়েছিলেন।(BJP)

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৭৭টি আসন। তবে পরে একাধিক নেতা শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরায়, সেই সংখ্যা আরো কমে যায়। তাই এবার আসন সংখ্যা বাড়াতে মরিয়া গোটা দল। হাতে অনেক সময় বাকি থাকলেও এখন থেকেই গেরুয়া শিবির কমবেশি প্রচার চালু করে দিয়েছে।

Related Articles