রাজ্যের খবর

Pond Fatality: শিলিগুড়ি মহকুমার কদুভিটায় পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ , এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Pond Fatality incident in Siliguri subdivision’s Kadubita: A 50‑year‑old named Juel Ekka found dead in a pond days after going missing, prompting police investigation.

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কদুভিটায় এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার‌ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়(Pond Fatality)। মৃত ব্যক্তির নাম জুয়েল এক্কা(৫০)। সে ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে বুধবার বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে পোষ্য হাঁস আনতে গিয়েছিল। এরপর থেকে ওই ব্যক্তি আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে খোজ না মেলায় ঘোষপুকুর ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুনঃ Durga Puja 2025: দুর্গাপূজোর আগে রাজ্যের পুজো কমিটিগুলিকে বড়সড় উপহার, ১ লক্ষ ১০ হাজার অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর]

পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামে। তবে এদিন স্থানীয়রা পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে(Pond Fatality)। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকেন(Pond Fatality)। তবে ওই বাক্তির কিভাবে মৃত্যু হল তা নিয়ে বাড়ছে ক্রমশ রহস্য। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে খবর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Related Articles