Durga Puja 2025: দুর্গাপূজোর আগে রাজ্যের পুজো কমিটিগুলিকে বড়সড় উপহার, ১ লক্ষ ১০ হাজার অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, এই বৈঠকেই পুজো কমিটিগুলির জন্য ১ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Truth of Bengal: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজো ঘিরে রাজ্য সরকার বড়সড় সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত দুর্গাপূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। সূত্রের খবর, এই বৈঠকেই পুজো কমিটিগুলির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Durga Puja 2025)।
আরও পড়ুন: Bomb Arrest: বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বাড়ির মালিক, তোলপাড় হরিহরপাড়া
গত বছর ২০২৪-এ পুজোর সময়েই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী বছর এই অনুদানের অঙ্ক ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল। জানা গিয়েছে, পূজো কমিটিগুলিকে যে অনুদান রাজ্য সরকার দিয়ে থাকে, তা বিগত কয়েক বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে। ২০২৩ সালে পুজো কমিটিগুলি পেয়েছিল ৭০ হাজার টাকা করে, ২০২৪ সালে তা বাড়িয়ে করা হয় ৮৫ হাজার টাকা। এবার আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে সেই অঙ্ক পৌঁছল ১ লক্ষ ১০ হাজার টাকায় (Durga Puja 2025)।
বৈঠকে তিনি জানান এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ৫ অক্টবর। তিনি জানান “মন্ডপের আলাদা ‘এন্ট্রি ও এক্সিট পয়েন্ট’ হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকবে প্রতিটা মণ্ডপে। আমি মহালয়াতেই পুজো শুরু করি। বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে। ফায়ার লাইসেন্স সহ সরকারি ফি মুকুব করা হল।” পাশাপাশি তিনি জানান “পুজোর মরশুমে মেয়েদের নিরাপত্তার ঘাটতি না হয় ফায়ার লাইসেন্স সহ সরকারি ফি মুকুব করা হল।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৪৩ হাজারেরও বেশি দুর্গাপূজা কমিটি রয়েছে। প্রতিটি কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হলে মোট খরচ হবে প্রায় ৪৩০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ খরচের ফলে রাজ্যের আর্থিক ভার বাড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদেরা।





