Purba Bardhaman: যে হাতে লাঠি, সেই হাতেই মাইক্রোফোন গান গেয়ে ভাইরাল পুলিশ আধিকারিক
রোদে, বৃষ্টিতে, ঝড়জলে, দুর্যোগে তাঁরা উর্দি পরে নিজেদের দায়িত্ব পালন করেন৷
Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ একইভাবে যিনি আইনশৃঙ্খলা রক্ষা করেন, তিনি গান গেয়ে সকলকে মোহিত করতেই বা পারবেন না কেন? সম্প্রতি এমনই এক পুলিশ আধিকারিকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার এএসআই বিনয় মণ্ডল। তাঁর গানের প্রশংসা এখন ঘুরছে লোকের মুখে মুখে৷(Purba Bardhaman)
[আরও পড়ুন:Raw Noodles: কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু, চিকিৎসকদের কড়া সতর্কবার্তা ]
পুলিশ আধিকারিক বিনয় মণ্ডলের মতে, ‘কাজের মধ্যে তো থাকতেই হবে, কিন্তু মাঝেমধ্যে বিনোদনেরও প্রয়োজন৷ গানটাই আমার বিনোদন৷ আনন্দের জন্যই গান গাওয়া৷’ প্রথাগত সঙ্গীতশিক্ষা তাঁর নেই৷ আনন্দ পেতে ও মানুষকে আনন্দ দিতেই তাঁর গান গাওয়া৷ আর সেভাবেই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন বিনয় মণ্ডল৷ তাঁর গাওয়া গান এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ সেই গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ৷(Purba Bardhaman)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
রোদে, বৃষ্টিতে, ঝড়জলে, দুর্যোগে তাঁরা উর্দি পরে নিজেদের দায়িত্ব পালন করেন৷ তাঁরা সমাজের বন্ধু, অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করে সমাজকে রক্ষা করেন৷ কিন্তু অনেকেরই মনে পুলিশ সম্পর্কে একটা ভয় বাসা বেঁধে আছে। কিন্তু কাটোয়া পুলিশের এএসআই বিনয় মণ্ডল মানুষকে বার্তা দিতে পেরেছেন, পুলিশও সাহিত্য সংস্কৃতি অনুভূতিসম্পন্ন৷ আর তাই তিনি বলেন, ‘মানুষকে বলব, সবাই মিলেমিশে থাকুন৷ কোনও অসুবিধা হলে পুলিশের কাছে আসুন৷ মিলেমিশে থাকাটা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’(Purba Bardhaman)





