Raw Noodles: কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু, চিকিৎসকদের কড়া সতর্কবার্তা
A 13-year-old Egyptian boy died after consuming three packs of raw instant noodles. Health experts warn against eating raw noodles due to risks like intestinal blockage, liver damage, and malnutrition.
Truth Of Bengal: মিশর: কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খেয়ে মৃত্যু হল মাত্র ১৩ বছরের এক কিশোরের। যখন ওই কিশোর একসঙ্গে তিন প্যাকেট কাঁচা রামেন নুডলস খায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল পেটের ব্যথা, বমি এবং ঘাম(Raw Noodles)। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্রথমে সন্দেহ করা হয়েছিল, নুডলসগুলি বিষমিশ্রিত বা মেয়াদোত্তীর্ণ ছিল। তদন্তে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে পরীক্ষার রিপোর্টে জানা যায়, নুডলসে কোনও বিষ বা ক্ষতিকর উপাদান ছিল না। বরং মৃত্যুর প্রকৃত কারণ ছিল অ্যকিউট ইনটেস্টিনাল অবস্ট্রাকশন, অর্থাৎ অন্ত্রে খাবার জমে গিয়ে তা ব্লক হয়ে যায়।
আরও পড়ুনঃ FIFA: ফের ফিফার রোষাণলের মুখে ভারতী ফুটবল ফেডারেশন, জানিয়ে দেওয়া হল নির্বাচনের সময়ও
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কাঁচা নুডলস হজমে খুবই কঠিন। একসঙ্গে বেশি পরিমাণে কাঁচা নুডলস খেলে তা অন্ত্রে জমে গিয়ে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। এমনকী, মৃত্যুও হতে পারে(Raw Noodles)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাঁচা ইনস্ট্যান্ট নুডলসে উচ্চমাত্রায় সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট, কেমিক্যাল ও সংরক্ষণের জন্য ব্যবহৃত প্যাকেটজাত পদার্থ থাকে, যা দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে লিভারের ক্ষতি, মাথাব্যথা, বমি, অপুষ্টি, এমনকি ফ্যাটি লিভার ডিজিজ পর্যন্ত হতে পারে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে “Eat Ramen Raw” ট্রেন্ড, যেখানে কাঁচা রামেন খাওয়ার ভিডিও তৈরি করে প্রচুর ভিউ পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা এই প্রবণতায় মেতে উঠছে(Raw Noodles)। চিকিৎসকরা বলছেন, এ ধরনের ট্রেন্ড অত্যন্ত বিপজ্জনক এবং এড়ানো উচিত।
বিশেষজ্ঞদের পরামর্শ:
ইনস্ট্যান্ট নুডলস খেলে অবশ্যই তা রান্না করে, মাপে খাওয়া উচিত। অভিভাবকদেরও অনুরোধ, সন্তানের খাদ্যাভ্যাসের দিকে নজর দিন, যাতে এ ধরনের বিপজ্জনক অভ্যাস তাদের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।






