আন্তর্জাতিক

US H1B Visa: এইচ-১বি ও গ্রিন কার্ড নিয়ে নতুন নীতি আনতে চলেছে ট্রাম্প প্রশাসন

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক জানান, শীঘ্রই  এইচ১বি ভিসা এবং গ্রিন কার্ডের নিয়মে রদবদল আসছে।

Truth of Bengal: আমেরিকায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে এইচ১বি ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থায়। বিশেষ করে এইচ১বি ভিসা নিয়ে কড়াকড়ি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এইচ১বি ভিসা নিয়ে দুর্নীতি চলছে। বিদেশিরা এর সুযোগ নিয়ে আমেরিকায় চাকরি পাচ্ছেন, ফলে স্থানীয় আমেরিকানদের কর্মসংস্থান কমছে।‘  লুটনিকের দাবি, সমস্ত বড় মার্কিন সংস্থায় স্থানীয়দের অগ্রাধিকার পাওয়া উচিত। এখন সময় এসেছে আমেরিকানদেরই নিয়োগ দেওয়ার (US H1B Visa)।‘

আরও পড়ুনঃ Raw Noodles: কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু, চিকিৎসকদের কড়া সতর্কবার্তা

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক জানান, শীঘ্রই  এইচ১বি ভিসা এবং গ্রিন কার্ডের নিয়মে রদবদল আসছে। তাঁর কথায়, বর্তমানে গড় হিসাবে আমেরিকানরা বছরে ৭৫,০০০ ডলার আয় করেন। গ্রিন কার্ডধারীরা আয় করেন ৬৬,০০০ ডলার। এই বৈষম্য দূর করতে নতুন নীতি আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এইচ১বি ভিসার লটারি ব্যবস্থা বাতিল,উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার,আয়ভিত্তিক ভিসা প্রদানের ব্যবস্থা, ‘গোল্ড কার্ড’  চালু করে শুধুমাত্র সেরা যোগ্য ব্যক্তিদের আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া। নতুন পদক্ষেপের ফলে আমেরিকায় থাকা ভারতীয় কর্মী ও পড়ুয়াদের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (US H1B Visa)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ব্যবসায়িক প্রয়োজনে আমেরিকা যেতে বি১ ভিসা এবং বেড়ানো, চিকিৎসা বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেলে বি২ ভিসা লাগে। সাধারণত বি১ ও বি২ ভিসা একসঙ্গে দেওয়া হয়। অন্যদিকে, গ্রিন কার্ড হল স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের অনুমতিপত্র। ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভিসা ও গ্রিন কার্ডে কড়াকড়ি বাড়িয়েছে তাঁর প্রশাসন। এবার নতুন নিয়মে আরও কড়া নজরদারি বসতে চলেছে। বলা বাহুল্য, সত্যিই কোনও সংস্কার হলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভারত। ২০২৩ অর্থবছরে অনুমোদিত এইচ১-বি ভিসার ৭২ শতাংশই ভারতীয়দের জন্য ছিল। চিনের পরিসংখ্যান মাত্র ১১.৭ শতাংশ ছিল। বর্তমানে বার্ষিক এইচ১-বি কোটা ৬৫ হাজারের সঙ্গে অতিরিক্ত ২০ হাজার আসন রয়েছে আমেরিকায় উচ্চতর ডিগ্রিধারীদের জন্য, যা সম্পূর্ণভাবে লটারির মাধ্যমে বণ্টন করা হয় (US H1B Visa)।

Related Articles