Murshidabad: অস্ত্র হাতে ধরা পড়ল সন্দেহভাজন, মুর্শিদাবাদের জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১
বৃহস্পতিবার রাত্রে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম জলঙ্গি থানার প্রসন্ননগর এলাকায় একটি অভিযান চালায়।
Truth of Bengal: বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি প্রসন্ননগর এলাকায় একটি অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ। সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে দেখায় আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও দুটি তাজা কার্তুজ।তারপরে তাকে গ্রেফতার করে পুলিশ (Murshidabad)।
আরও পড়ুনঃ Gangrape verdict: নদীয়ায় গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের হতে চলেছে সাজা ঘোষণা
পুলিশ সূত্রে খবর , ধৃতের নাম আমানত সেখ আলি, বয়স (৩৯), বাড়ি জলঙ্গি থানা এলাকায়। বৃহস্পতিবার রাত্রে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম জলঙ্গি থানার প্রসন্ননগর এলাকায় একটি অভিযান চালায়। গোপন সুত্রে খবর পেয়ে সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।তার কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র (দেশি পাইপ গান) ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় (Murshidabad)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আমানত সেখ কি কারণে প্রসন্ননগর এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত করে দেখছে জলঙ্গি থানার পুলিশ (Murshidabad)।






