Gangrape verdict: নদীয়ায় গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের হতে চলেছে সাজা ঘোষণা
Gangrape verdict in Nadia as Kalyani court convicts 7 men for the 2024 incident where a woman was abducted and assaulted under an expressway bridge.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার কল্যাণী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা আজ(Gangrape verdict)। বৃহস্পতিবার সাত অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে কল্যাণী আদালত। ভোর বেলায় আত্মীয়কে ট্রেনে তুলে দিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরা পথে তাকে তুলে নিয়ে গিয়ে জুয়ার ঠেকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে। আজ আদালত অভিযুক্তদের রায়দানের দিন ঘোষণা করে।
[আরও পড়ুনঃ Elephant Rescue: রেললাইনে হাতির পাল! চালকের তৎপরতায় বাঁচল প্রাণ]
গত ২৪ সালে আগস্ট মাসে ভোর রাত্রে স্বামী-স্ত্রী তাদের এক আত্মীয় কে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে রেললাইন ঘরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ তখন ব্রিজের তলায় কিছু মানুষ বসেছিল(Gangrape verdict)। পুলিশের চোখ এড়িয়ে ব্রীজের তলায় বসেছিল জুয়ার আসর। তাদেরকে দেখতে পেয়ে কয়েক জন ব্যক্তি ওই মহিলাকে তুলে নিয়ে যায় কল্যাণীর এক্সপ্রেসওয়ে ব্রিজের তলায়। এরপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনা তদন্ত শুরু করে কল্যাণী থানা পুলিশ। ঘটনাস্থলে আসে ফরেনসিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় উত্তর চব্বিশ পরগনা থেকে সাত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ(Gangrape verdict)। তাদের বিরুদ্ধে সাক্ষী দান ও প্রমাণ সহ কল্যাণী আদালতে পেশ করে তদন্তকারী অফিসার। বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। আজ তাদের রায় দান।






