খেলা

Lionel Messi: ৫ সেপ্টেম্বর কি নীল-সাদা জার্সিতে ফুটবল পায়ে মেসির ‘লাস্ট ড্যান্স’!

আগামী সপ্তাহে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

Truth of Bengal: লিওনেল মেসি! ফুটবল পায়ে এখনও তাঁর ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন আপামর লিও ভক্তদের পাশাপাশি ফুটবলপ্রেমীরাও। কিন্তু সেই লিওনেল মেসি কিছুদিন আগে চোটের কবল থেকে নিজেকে সুস্থ করে আবার স্বমহিমায় ফিরে এসেছেন ফুটবল মাঠে। এবং মাঠে ফিরেই ফের স্ব-মহিমায় আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি লিগস কাপের ফাইনালেও বর্তমানে নিজের দল ইন্টার মিয়ামিকে পৌঁছে দিয়েছেন। আর সেই ম্যাচের পরই সাংবাদিকদের সামনে এমন এক খবরের ইঙ্গিত দিলেন লিও, যা শুনে অনেকেই হতবাক হবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি সেই খবর (Lionel Messi)!

আরও পড়ুনঃ Murshidabad: অস্ত্র হাতে ধরা পড়ল সন্দেহভাজন, মুর্শিদাবাদের জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১

আগামী সপ্তাহে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দেশের জার্সিতে খেলবেন লিওনেল মেসি-ও। যেহেতু ২০২৬-র বিশ্বকাপে ইতিমধ্যে আর্জেন্টিনা মূল পর্বে যোগ্যতা অর্জন করে নিয়েছে, সে কারণে এই ম্যাচটি নীল-সাদা জার্সিধারীদের কাছে নেহাতই নিয়মরক্ষার। অথচ সেই ম্যাচ সম্বন্ধে বলতে গিয়েই আর্জেন্টাইন অধিনায়ক জানান, ‘এই ম্যাচটি আমার কাছে একটা বিশেষ ম্যাচ। কারণ যোগ্যতা অর্জনের শেষ ম্যাচ ওটাই (Lionel Messi)।’

এখানেই থেমে না থেকে বর্তমান আর্জেন্টাইন অধিনায়ক নিজের মত ব্যক্ত করতে গিয়ে আরও বলেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আর কোনও প্রীতি ম্যাচ হবে কি না আমার জানা নেই। সেই কারণে আগামী ৫ সেপ্টেম্বর ম্যাচটা আমার কাছে বিশেষ একটা ম্যাচ। কাজেই আমার পরিবারের সকল সদস্য ওই ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকবেন। এবং তাঁরা প্রত্যেকেই ম্যাচটি দেখার এবং উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। কিন্তু তারপর কি হবে সেটা আমার কাছে জানা নেই (Lionel Messi)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এদিকে আর্জেন্টাইন অধিনায়কের কাছ থেকে এমন কথা শোনার পরই আর একমুহূর্তও দেরি করতে চায়নি লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নীল-সাদা জার্সি পরিহিত মেসির জার্সি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় ‘হেয়ার কামস দ্য লাস্ট ড্যান্স।’ অর্থাৎ ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটির সময় ক্রমশ এগিয়ে আসছে!

সূত্রের খবর, আগামী ৫ তারিখের ম্যাচের জন্য নাকি ইতিমধ্যেই টিকিটের দাম বাড়িয়ে নেওয়ার কথা চিন্তা-ভাবনা করেছে। জানা গিয়েছে, সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম হতে পারে ১০০ ডলার। এবং সবচেয়ে  বেশি দামের টিকিটের মূল্য হতে পারে ৫০০ ডলারের। এদিকে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক আগামী ৫ তারিখের পর আর নীল-সাদা জার্সি পরে হয়ত দেশের মাঠে নিজের শেষ ম্যাচ খেলে নেওয়ার পর ২০২৬-র বিশ্বকাপ খেলে হয়ত আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাবেন লিও (Lionel Messi)।

Related Articles