Murder Mystery: কপালে আঘাতের চিহ্ন, গল গল করে বের হচ্ছে রক্ত! সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
An unidentified bloodied body with a deep head wound was found near Kandakhala Bypass in Shantipur, Nadia.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: কপালে গভীর আঘাতের চিহ্ন, গোটা মুখ রক্তাক্ত। সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী(Murder Mystery)। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকার। জানা যায় কন্দখোলা বাইপাসের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই মৃতদেহের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। যেখান দিয়ে কল কল করে বের হচ্ছে রক্ত। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে।
আরও পড়ুনঃ Dehradun Floods: উত্তরাখণ্ডে ফের প্রকৃতির রোষ, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়(Murder Mystery)। স্থানীয়দের অনুমান কপালে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে হয় ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে না হলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে মৃতদেহটির পরিচয় এখনও জানা যায়নি।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পুলিশ মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি কি কারণে এমন ঘটনা ঘটলো বা মৃতদেহটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ(Murder Mystery)। অন্যদিকে সাতসকালে এমন ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






