জ্বলল সন্ধ্য়াবাতি, ধুপের আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি?
মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: ভয়াবহ আগুন! এক ব্য়ক্তির বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে গিয়েছে। নেভাতে গিয়ে জখম হয়েছেন এক যুবকও। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান (West Midnapore) জেলার মঙ্গলকোটের বনকাপাসী এলাকায়।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিলেন পারভেজ রসুলের
জানা যায়, প্রত্যেক দিনের মতো সন্ধ্যাবেলায় ধুপ-বাতি জ্বালিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা জটায় মাঝি। হঠাৎই বাড়িতে আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাসবেস্টর দেওয়া ওই বাড়ি। দ্রুত বাড়ির লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা বালতি, মগ নিয়ে পুকুর থেকে জল তুলে নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও প্রভাবই পড়েনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের ইঞ্জিন। পৌঁছন পুলিশ আধিকারিকরাও। প্রায় দেড়-দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে জটায় মাঝির বাড়ি সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। (West Midnapore)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
এলাকাবাসীর একাংশের দাবি, ধুপ জ্বেলে সন্ধ্যা দিয়েছিল, সেই থেকেই আগুন লেগেছে। কেউ কেউ বলছেন মশা তাড়ানোর জন্য যে আগুন দেওয়া হয়েছিল, তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। (West Midnapore)






