রাজ্যের খবর

ভোররাতে বালুরঘাটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত অন্তত ৬টি দোকান

প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল বালুরঘাটে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ছয় থেকে সাতটি দোকান। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে ব্রিজ কালী এলাকায়। প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পাশাপাশি আসে বালুরঘাট থানার পুলিশ এবং বিদ্যুৎ দফতরের কর্মীরাও। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলির প্রায় সবকিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।দমকল সূত্রে জানা গিয়েছে, যে দোকানগুলিতে আগুন লেগেছে তার মধ্যে কাঠের ফার্নিচারের দোকান, স্টিলের দোকান সহ আরও কয়েকটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট অথবা ফার্নিচারের দোকানে মজুত থাকা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর চারটে নাগাদ তিনি ঘটনার খবর পান। প্রায় ৪টা ১০–১৫ মিনিট নাগাদ বাইরে বেরিয়ে দেখেন দোকানপাটের দিক থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। এরপরই দমকলে খবর দেওয়া হয়। তাঁর দাবি, দমকল পৌঁছনোর আগেই তিন থেকে চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এই অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর নেই। তবে ভোররাতের এই আগুনে বহু ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ঘটনার পর থেকেই আতঙ্কের ছায়া ব্যবসায়ী

Related Articles