খেলা

আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিলেন পারভেজ রসুলের

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।

Truth Of Bengal: ক্রিকেট থেকে অবসরের নিলেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল। সোমবার নিজের এই সিদ্ধান্তের কথা জানালেন রসুল। পারভেজ হলেন সেই ক্রিকেটার যিনি ভূ-স্বর্গ থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।

রসুল দীর্ঘ ১৭ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তাঁর মোট রান ৫,৬৪৮। উইকেট নিয়েছেন ৩৫২টি। সূত্রের খবর, সোমবার রসুল তাঁর অবসরের সিদ্ধান্ত নাকি তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও জানিয়ে দিয়েছেন।

জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাত্র দুটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল একদিনের ম্যাচ। এবং অন্যটি ছিল টি-টোয়েন্টি। একদিনের যে ম্যাচটি রসুল খেলেছিলেন সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ ওভারে ৬০ রান দিয়ে দুটি উইকেট ঝুলিতে পুড়েছিলেন তিনি। এবং টি-টোয়েন্টিতে রসুল যে ম্যাচটিতে খেলেছিলেন কানপুরে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। অধিনায়ক ছিলেন বিরাট। ওই ম্যাচে ব্যাট হাতে ৬ বলে ৫ রান করেছিলেন। এবং বল হাতে একটি উইকেট নিয়েছিলেন রসুল।