রাজ্যের খবর

Kandi: বাতের ব্যথা সারাতে “পুণ্যস্নান” করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা কান্দিতে

স্নান করে ফেরার পথেই রাজ্য সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Truth of Bengal: ট্রেকার ওর ডাম্পার এর সংঘর্ষে ৬ জনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি (Kandi)বহরমপুর রাজ্য সড়কের উপরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রেকারে থাকা ৬ জনের। ট্রেকারে মোট ২২ জন যাত্রী ছিল। বেশ কয়েকজন গুরুতর ভাবে জখম হয়েছে বলেও জানা গিয়েছে। তাদের যখন অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[আরও পড়ুনঃ Antonio Guterres: ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, শান্তির আহ্বান গুতেরেসের]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত- জখম সকলেই হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। রবিবার সকালে তারা একটি ট্রেকার ভাড়া করে সাঁইথিয়া থানার আহমেদপুরের একটি পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। ওই পুকুরে স্নান করলে নাকি বাতের ব্যথা সেরে যায়। পরিকল্পনা করেই তারা ওই পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্নান করে ফেরার পথেই রাজ্য সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।(Kandi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাম পার্টি রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল। যাত্রীবাহী ট্রেকারটি দ্রুতগতিতে এগিয়ে এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজরে ধাক্কা মার। সম্পূর্ণ দুমড়ে মুছরে যায়। ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ডাম্পার এর চালক খালাসির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related Articles