খেলা

Bumrah-Gambhir: সাজঘরে ফিরেই গৌতির সঙ্গে তর্কে জড়ালেন বুমরা

Jasprit Bumrah and coach Gautam Gambhir were reportedly involved in a tense argument in the Indian dressing room during the India vs England Headingley Test.

Truth Of Bengal: হেডিংলেতে এখন চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট (Bumrah-Gambhir)। কিন্তু সেই টেস্ট চলার মাঝেই অশান্তির কালো মেঘ ভারতীয় দলের সাজঘরে। সংবাদ সংস্থা খবর, শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হতে ড্রেসিংরুমে ফিরে এসেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ‘তর্কাতর্কি’-তে জড়িয়ে পড়েন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা। তবে এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও অবধি মুখে কুলুপ এঁটেছে।

[আরও পড়ুন: Antonio Guterres: ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, শান্তির আহ্বান গুতেরেসের]

ঘটনার সূত্রপাত হয় শনিবার ম্যাচের ৪০তম ওভারে। সেই সময় সাজঘরে ফিরে গিয়েছিলেন বুমরা। এবং ভারতীয় বোলার হিসেবে বল করছিলেন শার্দূল ঠাকুর। সেইসময় বুমরাকে বেশ উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। যা দেখে হতবাক হয়ে পড়েন অনেকেই।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শনিবার একমাত্র বুমরা ছাড়া আর কোনও ভারতীয় বোলারই বল হাতে সাফল্য পাননি। এবং ইংল্যান্ডের পিচে ও আবহাওয়ার সঙ্গে তাঁদের নিতান্তই সাদামাটা মনে হয়েছে। সতীর্থদের কাছ থেকে কোনওরকম সাহায্য না পেয়েই বিরক্ত হন বুমরা। পরে যার বহিঃপ্রকাশ ঘটে ড্রেসিংরুমে (Bumrah-Gambhir)।

FB POST: https://www.facebook.com/share/p/1PFDdW6z2P/

কোচ গম্ভীরের সঙ্গে এইরকম তর্কাতর্কির ঘটনা অবশ্য প্রথম নয় টিম ইন্ডিয়ার অন্দরে। এর আগেও রোহিত শর্মার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল গম্ভীরের। এবার রোহিতের পর সেই তালিকায় যুক্ত হল বুমরার নাম।

Related Articles